বাজারে আলু ছাড়ার নির্দেশ, কমতে পারে দাম

Share:

নিজস্ব প্রতিবেদনঃ পুজোর মরশুমে মধ্যবিত্তদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। হিমঘরে আলু মজুত রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানো রুখতে বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর ফাঁকা করার  নির্দেশ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের।

তথ্যানুযায়ী, রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ২২ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। পুজোর মরশুমে যাতে আলুর দাম বৃদ্ধি না পায়, সেটা স্মরণ করিয়ে সতর্ক করা হয়েছে আলু সংগঠনের নেতৃত্বকে। শুক্রবার আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নের টাস্ক ফোর্সের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, কৃষি দফতরের আধিকারিক, আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। এদিনের বৈঠকে আলুর সঙ্গে অন্যান্য সবজির দাম নিয়ন্ত্রণ নিয়েও কথা বলা হয়। একইসঙ্গে বাড়ানো হবে সুফল বাংলা স্টলের সংখ্যাও। তার জন্য জনপ্রতিনিধিদের স্থান চিহ্নিত করে দেওয়ার কথা বলা হয়েছে।

প্রতিবছরের তুলনায় চলতি বছরে সবজির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। কারণ, এবারে রাজ্যের একাধিক জেলায় বন্যার প্লাবনে প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে সবজির। বাজারে জোগানের তুলনায় সবজির চাহিদা বেড়ে যাওয়ায় কলকাতা ও শহরতলির ব্যবসায়ীরা। কৃষি দপ্তরের আধিকারিকের দাবি,   দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে মূলত সবজি  শহরে আসত।

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌডে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক