দমদম বিমানবন্দরে দুই বিমানের মধ্যে ধাক্কা, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দরে। বুধবার  কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি বিমানের ডানায় আচমকা ধাক্কা লাগে। ইন্ডিগোর বিমানের ডানার সামনের অংশের সঙ্গে এয়ার ইন্ডিয়ার উড়ানের পাখার ধাক্কা লাগে। ধাক্কা লেগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ডানার একাংশ রানওয়েতে পড়ে যায়। জানা গিয়েছে, সেই সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল ।

এই দুর্ঘটনার সময় ইন্ডিগোর বিমানটিতে চার শিশু-সহ ১৩৫ জন যাত্রী ছিলেন। তবে স্বস্তির বিষয় হল এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই  ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)  ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলটদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার জন্য ইন্ডিগোর  পাইলটরা একদিনের বেতন পাবে না বলে নির্দেশ দিয়েছে  DGCA।

এই ঘটনার প্রেক্ষিতে DGCA জানিয়েছে, “আমরা এই বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের জন্য প্রয়োজনে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এমন পরিস্থিতির জন্য বিমানের মধ্যে থাকা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।“ইন্ডিগো জানিয়েছে, এই ঘটনার পর যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য অন্য বিমানে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রোটোকল অনুযায়ী যথাসময়ে ডিজিসিএ-র কাছে ঘটনার রিপোর্ট জমা দেওয়া হবে।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক