চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরও চড়বে পারদ! বৃষ্টিতে ভিজতে পারে এইসব জেলা

নিজস্ব প্রতিনিধি : বিদায় নিয়েছে শীত। এক রাতে ৩ ডিগ্রি চড়ল তাপমাত্রার পারদ। দিনের তাপমাত্রাও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার বাধায় ফের আটকে রয়েছে উত্তুরে হওয়া। এদিকে উত্তরের পার্বত্য জেলায় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস।বাকি বঙ্গে ঘন কুয়াশার চাদর।

সরস্বতী পুজোয় ২০ এর ঘরে পৌঁছাতে পারে রাতের পারদ।বুধবার(২৯ জানুয়ারি)নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।শনিবার পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে কলকাতার রাতের পারদ।বুধবার(২৯ জানুয়ারি)ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

কলকাতায় রাতের তাপমাত্রা ১৪.৬ থেকে বেড়ে ১৭.৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ থেকে বেড়ে ২৫.৯ ডিগ্রি। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার দাপট রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

বাংলায় সমস্ত কাজ বন্ধ করল আইপ্যাক! ‘খবর ভিত্তিহীন’ বিবৃতি তৃণমূলের

নির্বাচনের আগে কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি! কী কারণে তল্লাশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ