কলুটোলা স্ট্রিটের গুদামে ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ দমকলমন্ত্রী

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সপ্তাহের প্রথম দিনই কলুটোলা স্ট্রিটের একটি গুদামে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এদিন সকালে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাই প্রথম ওই গুদামে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও ইঞ্জিন নিয়ে আসা হয়। তবে আগুনের উৎসস্থলে পোঁছনো সম্ভব হয়নি এখনও। এদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা তাদের অন্যত্র সরানোর বন্দোবস্ত করে। অন্যদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

১১ নম্বর কলুটোলা স্ট্রিটের যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্রচুর ব্যবসায়ীদের দোকান রয়েছে। যে ভবনের দ্বিতলে আগুন লাগে, সেই ভবনেও রয়েছে প্রচুর দোকান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনই বলতে পারছেন না দমকলের আধিকারিকরা। এর আগে গত ১১ সেপ্টেম্বর গার্ডেনরিচের একটি প্ল্যাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টা আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছিল।

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড়

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী