কিশোর গদাধরের কণ্ঠে গান শুনেছিলেন উত্তর কলকাতার এই সিদ্ধেশ্বরী মা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : অনেক কাল আগের কথা। কালীক্ষেত্র কলকাতা তখনও গড়ে ওঠেনি। সুতানুটি-গোবিন্দপুরের বেশির ভাগ অঞ্চল তখন জঙ্গলাকীর্ণ। বলতে গেলে তখন মন্দির বলতে শুধু ছিল বি বি গাঙ্গুলি স্ট্রিটের ফিরিঙ্গী কালীবাড়ি। আচমকাই সেই নির্জন বনে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে একজন ভবঘুরে শাক্ত তন্ত্রসাধক শক্তি-সাধনার উদ্দেশ্যে হাজির হন। কথিত আছে, ১৭০৩ খ্রিষ্টাব্দে উদয়নারায়ণ সাধনা করাকালীন নিজে হাতে মাটি দিয়েই একটি কালীমূর্তি গড়েছিলেন, যে মাতৃ মূর্তি সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিতি লাভ করে। জানা যায়, শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি ১৮০৬ খ্রিস্টাব্দে এই কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করে নিত্যপূজার ব্যয়ভার গ্রহণ করেন। জনশ্রুতি আছে, তাঁর বংশধরেরাই এখনও এই মন্দিরের সেবায়েত।

এই মন্দিরটিকে ঠনঠনিয়া কালীবাড়িও বলা হয়ে থাকে। তবে, এমন ঠনঠনিয়া নাম হওয়ার নেপথ্যে কি কারণ আছে ? শোনা যায়, নির্জন বনে এই মন্দির থেকে হামেশাই “ঠনঠন ঠনঠন” ঘণ্টাধ্বনি পাওয়া যেত। সেই থেকেই এলাকাটির নাম ঠনঠনিয়া থেকে মন্দিরের নামও ভক্তদের কাছে “ঠনঠনিয়া কালীবাড়ি” নামে পরিচিত হয়ে যায়। জানা গেছে, এখানে মায়ের মূর্তিটি মাটির। প্রতি বছর সংস্কার করা হয় মূর্তিটি। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো থেকে শুরু করে কার্তিকী অমাবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তী কালীর পুজো হয়। মন্দিরের সেবাইতদের তরফে জানা যায়, পূর্ণ তান্ত্রিক মতে পুজো হয় দেবীর। মন্দিরে গেলে দেখা যাবে, সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা। তাঁর বাম দিকের দুই হাতে শোভা পায় খড়্গ এবং নরকপাল। অন্যদিকে তাঁর ডান হাতে অভয় ও বরদা মুদ্রা। সোনার গয়না কিছু থাকলেও, মূলত রুপোর গয়নাতেই সজ্জিতা হন দেবী। 

জানা যায়, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরের মতো উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীর সঙ্গেও জড়িয়ে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের স্মৃতি। তখন তাঁর নাম ছিল শ্রী গদাধর চট্টোপাধ্যায়। তিনি যখন প্রথম জীবনে ঝামাপুকুরে বাস করতেন, তখন মাঝেমধ্যেই এই মন্দিরে এসে মাকে গান শোনাতেন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে আসার পরেও সময়বিশেষে এই মন্দিরে এসে পুজো দিয়ে যেতেন শ্রী শ্রী ঠাকুর। কথিত আছে, ঠাকুরের ঘনিষ্ঠ শিষ্য কেশবচন্দ্র সেন এক বার ঘোরতর অসুস্থ হয়ে পড়লে ঠাকুর তাঁর আরোগ্য কামনায় মা সিদ্ধেশ্বরীকে ডাব আর চিনি দিয়ে পুজো দিয়েছিলেন। তার পরেই সুস্থ হয়ে ওঠেন কেশবচন্দ্র। সেই বিশ্বাসে আজও দেবীকে ডাব-চিনির ভোগ নিবেদন করেন ভক্তেরা। মন্দির সেবায়েতরা জানিয়েছেন, ৩৬৫ দিনই ঠনঠনিয়া কালীবাড়িতে মাকে আমিষ ভোগে দেওয়া হয়। তবে ফলহারিণী পুজোর দিন আর দীপান্বিতা অমাবস্যায় নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে। এই দিনগুলিতে সকাল থেকেই অসংখ্য ভক্তপ্রাণ মানুষের ভিড় মন্দিরপ্রাঙ্গণে উপচে পড়ে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়