মেডিক্যালের চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল ৮ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘চিকিৎসকেরা ইশ্বরের স্বরূপ’। আবারও তা প্রমাণিত হল। খেলতে গিয়ে শ্বাসনালীতে আটকে যায় বাঁশি। ৮ বছরের শিশুর শ্বাসনালী থেকে সফলভাবে বাঁশি বের করল কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞরা। বর্তমানে বিপন্মুক্ত শিশু।

জানা গিয়েছে, শনিবার সকালে খেলতে খেলতে শিশুটি বাঁশিটি খেয়ে ফেলে। মায়ের কাছে জানাতেই মা শ্বাস নিতে বলেন। শ্বাস নিতেই বাঁশির শব্দ শোনা যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও বাঁশিটি বের করা যায়নি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় মহম্মদ ইমরানকে। ততক্ষণে তাঁর শ্বাসের সমস্যা শুরু হয়। শরীর নীল হয়ে যায়। দ্রুত মেডিক্যালের ইএনটি বিশেষজ্ঞরা চিকিৎসা শুরু করেন। সফলভাবে শিশুর শ্বাসনালী থেকে প্রায় দুই সেন্টিমিটারের প্লাস্টিকের বাঁশিটি বের করেন চিকিৎসকেরা।

ইএনটি বিভাগের সার্জেন ডা. দীপ্তাংশু মুখোপাধ্যায় জানান, ‘‘সেই সময় ছোট্ট ইমরানের রক্তে অক্সিজেন ছিল শতকরা ৩০ শতাংশ। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর স্বাভাবিক হয়।’’  তবে এবার প্রথম নয়। এর আগে বহু জটিল ক্ষেত্রে অনেকের প্রাণ বাঁচিয়েছে এই সরকারি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক