জলপ্লাবন ঠেকাতে ৭ জেলার সঙ্গে তড়িঘড়ি বৈঠক মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনে সাত জেলার সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। টানা বৃষ্টিতে জলপ্লাবন একাধিক স্থান। জল ছাড়ার পরিমাণ আরও বাড়াচ্ছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া বাড়ছে। তাই দুর্গাপুর থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। রাজ্যের ৭ জেলার পরিস্থিতি অবনতি ঘটতে পারে। তাই ডিভিসি সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলায় ৭ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক হবে নবান্নে।  

জানা গিয়েছে, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে জেলাগুলিতে জলস্তর বাড়ছে। টানা বৃষ্টিতে আগেই দুর্যোগের আশঙ্কায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছিল নবান্ন। ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছিল।  

জোড়া নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তাই সাত জেলার সঙ্গে বৈঠক সারছেন মুখ্যসচিব। বৈঠকে ডাকা হয়েছে একাধিক দফতরের সচিবদেরও।

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, আউশগ্রামের কলিতা মাজি এখন বহু মেয়ের অনুপ্রেরণা

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল