কেন্দ্রের শর্তে থমকে কলকাতার ৭৫টি ওয়ার্ডে Satellite Health Center নির্মাণের কাজ

শহর কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ডে জমিই মিলছে না Satellite Health Center নির্মাণের জন্য। কার্যত কেন্দ্রের শর্তের জেরেই এই বিপত্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের(National Health Mission Project) মাধ্যমে শহর কলকাতার(Kolkata) বুকে প্রতিটি ওয়ার্ডে দ্বিতীয় আরও একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে কাজ হাতে নেওয়া হয়েছিল। এগুলিকে সুস্বাস্থ্য কেন্দ্র নাম দেওয়া হয়েছিল। সেই কেন্দ্র নির্মাণে ৬০ শতাংশ অর্থ কেন্দ্রের এবং বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্যকে বহন করতে হয়। পরবর্তীকালে এই স্বাস্থ্য কেন্দ্রের নাম বদলে Satellite Health Center রাখা হয়েছিল। সেই কাজ শুরু হয় ২০২২ সালে। কিন্তু এখন দেখা যাচ্ছে শহর কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ডে জমিই মিলছে না এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য। আর যেহেতু জমি মিলছে না তাই কেন্দ্র সরকারও এই প্রকল্পের খাতে টাকা বরাদ্দ করছে না। জমি না পাওয়ার মূল উঠে এসেছে প্রকল্পের ওপর চাপিয়ে দেওয়া কেন্দ্রের শর্ত। শুধুমাত্র সরকারি জমিতেই এই প্রকল্প নির্মাণ করা যাবে। কারও কাছ থেকে জমি কিনা তা করা যাবে না।  

আরও পড়ুন, ২০০ কোটি টাকার অঙ্গপ্রতঙ্গ বিক্রির দুর্নীতি, মাঠে নেমে সূত্র খুঁজছে ED

জানা গিয়েছে, কোভিড আবহেই কেন্দ্র সরকার জানিয়েছিল কলকাতার প্রতিটি ওয়ার্ডে নূন্যতম ২টি করে সরকারি স্বাস্থ্য কেন্দ্র রাখতে হবে। এখন শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে পুরস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেই প্রকল্পের জন্য কলকাতা পুরনিগম জমি খুঁজে দিতে বলেছিল কাউন্সিলরদের। ৬৯টি ওয়ার্ডে সেই জমি পাওয়া গেলেও ৭৫টি ওয়ার্ডে সেই জমি মিলছে না বলেই জানা গিয়েছে। শহর কলকাতায় এমনিতেই ফাঁকা জমি নেই। তারওপর এই প্রকল্পের অন্যতম শর্তে(Condition) বলে দেওয়া হয়েছে, কেবলমাত্র সরকারি জমিতেই এই Satellite Health Center গড়া যাবে। কারও সম্পত্তি কিনে সেখানে হেলথ সেন্টার তৈরি করা যাবে না। আর তাতেই আটকে গিয়েছে শহরের ৭৫টি ওয়ার্ডে Satellite Health Center গড়ার কাজ। বিশেষ করে ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো এলাকায় ফাঁকা সরকারি জমি পাওয়া যাচ্ছে না। বেহালা, ঠাকুরপুকুর, জোকা, যাদবপুর, গরফা, মুকুন্দপুরের মতো অঞ্চলে জমি নিয়ে আবার অন্য ধরনের জটিলতা রয়েছে। সেখানে অনেক ক্ষেত্রেই বিভিন্ন সরকারি দফতরের ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলি পুরনিগমকে হস্তান্তর করতে হবে। সেটাও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

আরও পড়ুন, বিনা চিকিৎসায় মৃত সফিকুল ইসলামের বাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল

এখন এই প্রকল্পের কী অবস্থা? কলকাতা পুরনিগম(KMC) সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে প্রথম পর্যায়ে ৫৯টি Satellite Health Center তৈরির জন্য বরাদ্দ মিলেছিল। তার মধ্যে ২২টি তৈরি হয়ে গিয়েছে। ৩টির কাজ খুব শীঘ্রই শুরু হবে। বাকিগুলির কাজ চলছে। ২০২৩ সালে আরও ১০টি Satellite Health Center তৈরির বরাদ্দ মিলেছে। কিন্তু শহরের বাকি ৭৫টি ওয়ার্ডে জমিই মিলছে না এই প্রকল্পের রূপায়ণের জন্য। কলকাতার পুরস্বাস্থ্য বিভাগের আধিকারিকদের দাবি, প্রত্যেকটি Satellite Health Center’র জন্য গড়ে মাত্র ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই কম টাকায় কীভাবে কাজ হবে সেটাই বোঝা দায়। তারওপর মিলছে না জমি। অন্য কারও কাছ থেকে জমি কিনেও তা গড়া যাবে না। আর যেহেতু জমি মিলছে না, তাই কেন্দ্রের বরাদ্দও আসছে না। প্রকল্পের নির্মাণ না হওয়ায় আমজনতাই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়