বিজেপি আইনজীবী-নেত্রীকে খুঁজতে বিচারপতির দ্বারস্থ বিচারপ্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি : খোঁজ পাওয়া যাচ্ছে না বিজেপি আইনজীবী-নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের! আচমকা খেই হারিয়ে বিচারপ্রার্থী এজলাসে ঢুকে পড়েন। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন। বিচারপতিকে একটি চিরকুটও দেন। জানা গিয়েছে, তাতে লেখা, কোথায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল?

জানা গিয়েছে, প্রাথমিকের মামলার শুনানি শেষ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেইসময় এজলাস ছেড়ে যাচ্ছিলেন। হঠাৎই এক ব্যক্তি দিশেহারা হয়ে সেই এজলাসের মধ্যে ঢুকে পড়েন। এমনিতে বিচারপতির এজলাসে কোর্টের অফিসাররাই প্রবেশ করতে পারেন। তবুও বিনা অনুমতিতে ওই ব্যক্তি সেখানে প্রবেশ করেন। একটা চিরকুটও বিচারপতির হাতে ধরিয়ে দেন। তিনি জানান সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত তিনি আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে খুঁজছেন। শেষমেশ কোনও কূলকিনারা না দেখে বিচারপতির দ্বারস্থ হয়েছেন।

এই ঘটনা শুনে চমকে যান সেখানে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে বিচারপতিও। সেই সময় বিচারপতি ওই ব্যক্তিকে জানান, আইনজীবীদের এ বিষয়ে জিজ্ঞাসা করুন। এ ব্যাপারে তিনি কি করবেন। কিন্তু ওই ব্যক্তি কোনওভাবেই শুনতে নারাজ।

বেগতিক বুঝে কোর্ট রুমের ভিতরে চলে আসেন এক পুলিশ আধিকারিক। তাঁর অনুমান ছিল বিচারপতির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি, এজলাসে চলে আসেন হাই কোর্টের শেরিফও। তারপর ওই ব্যক্তিকে এজলাস থেকে বের করে আনা হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুনীলকুমার পাল। তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁর বাড়ি রিষড়ায়। তবে আইনজীবী প্রিয়াঙ্কাকে কেন খুঁজছিলেন? কেনই বা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে অনুমতি ছাড়া ঢুকে পড়েছিলেন সে ব্যাপারে কোনওকিছু খোলসা করেননি তিনি।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা