চলন্ত বাসের দরজা ভেঙে বিপত্তি, রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা

হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি বাসের দরজা এদিন হঠাৎই খুলে পড়ে যায়। আর তার জেরেই রাস্তায় পড়ে যান বেশ কয়েকজন যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপদের হাত থেকে এদিন রীতিমত প্রাণে বেঁচে গেলেন হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি বাসের বেশ কয়েকজন যাত্রী। সেটাও খাস কলকাতার(Kolkata) বুকে। মঙ্গলবার সকালে মৌলালিতে(Moulali) এমন ঘটনাই ঘটেছে। কেননা যে বাসের যাত্রীদের এদিন এই বিপদের মুখে পড়তে হয়েছে সেই চলন্ত বাসের একটি দরজা এদিন হঠাৎই খুলে পড়ে যায়। আর তার জেরেই রাস্তায় পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। ভাগ্য ভাল তাঁরা আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁদের অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে(NRS Hospital) নিয়ে যাওয়া হয়। এক জনের আঘাত তুলনায় গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে বাসটির চালক এবং সহকারীকে আটক করে মৌলালি থানার পুলিশ। কেন চলন্ত বাসের ওই দরজা খুলে পড়ে গেল সেটাও খতিয়ে দেখছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের ওই বাসটি আকারে বেশ বড়। বাসটির পিছন দিকের বড় দরজাটি খোলা থাকলেও সামনেরটি বন্ধ ছিল। অফিস টাইমে বাসটিতে ভিড়ও ছিল। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। মৌলালিতে বাসটির চলন্ত অবস্থাতেই সামনের দরজাটি খুলে পড়ে যায়। আর তার জেরেই ভারসাম্য হারিয়ে অনেক যাত্রীই রাস্তায় পড়ে যান। যাত্রীদের উদ্ধারে দৌড়ে আসেন স্থানীয়েরা। খবর পেয়ে আসে পুলিশও। যারা রাস্তায় পড়ে যান তাঁদের মধ্যে একজনের আঘাত বেশ গুরুতর। মোট ৬জ্জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ভিড় কম হলে বিপদ এড়ানো যেত। তবে সামনের দরজাটি আকারে ছোট হওয়ায় আরও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অফিস টাইমে অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছিল বাসটি। এদিকে সামনের বন্ধ দরজাটি ছিল নড়বড়ে। সেই কারণেই এই দুর্ঘটনা। ঘটনার পরে অবশ্য পুলিশ বাসের চালক এবং তার সহকারীকে আটক করা হয়েছে। ঢাক পড়েছে বাসের মালিকেরও।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর