আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের ফল ঘোষণার আগেই তপ্ত বাংলার রাজনীতি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে স্ট্রংরুমে ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে গতকাল বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন তৃণমূলের দুই প্রার্থী, কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তারই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রের স্ট্রংরুমে। এই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

দিলীপের দাবি, ‘এসব স্ট্রংরুম পলিটিক্স। যতদিন ওদের ক্ষমতা ছিল আমরা কমপ্লেন করতাম। এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। তাই নাটক শুরু হয়েছে। ভোটের দিন ভোটের পর তারপর স্ট্রংরুম, এগুলো হেরে যাওয়া মানুষের মানসিকতা। যারা দুর্বল তারা কমপ্লেন করে। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। ওরা এখন অনেক জায়গায় উঠবে।’

এছাড়াও দিলীপের প্রশ্ন, ‘স্ট্রংরুম নিয়ে যত ঝামেলা ইনডোর বা সাখাওয়াত কেন? নাক বাঁচানোর চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। বাকি কোথাও কোনও সমস্যা নেই। সমস্যা সেখানেই যেখানে তৃণমূল গায়ের জোরে জিতত। এখন ফলস ভোটগুলো কেটে গিয়েছে। তাই ড্রামা হচ্ছে।’ পাশাপাশি, ২৩০ আসন পার করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘সোশ্যাল মিডিয়ায় বলতে হচ্ছে কেন? কর্মীরাই ওঁর কথা বিশ্বাস করছে না। ৪ তারিখ পর্যন্ত কর্মীদের মনোবল ধরে রাখার জন্য ওঁকে এইসব কথা বলতে হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ, খবর পেয়েই ছুটে এলেন স্বপন দেবনাথ

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ