২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

অনিল কুমার শর্মাকে লোকসভা নির্বাচনে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার করা হচ্ছে। একুশের ভোটে তিনি বাংলায় চতুর্থ পুলিশ অবজার্ভার ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে যাকে বাংলায়(Bengal) চতুর্থ পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছিল এবার সেই অনিল কুমার শর্মাকে(Anil Kumar Sharma) লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার(Special Police Observer) করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন(ECI) সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত এই IPS আধিকারিকের বাংলায় যেহেতু ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে তাই তাঁকেই লোকসভা নির্বাচনে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট বাংলায় কী ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা হয়, কোন কোন এলাকা উত্তেজনাপ্রবণ, আধা সামরিক বাহিনীর মোতায়েন নিয়ে কী ধরনের সমন্বয়ের অভাব হয়, তার সবটাই তাঁর জানা। তাই তাঁর কাজে কিছুটা সুবিধাও হবে। তবে অভিযোগ উঠেছে, অনিল কুমার শর্মা বিজেপি ঘনিষ্ঠ আধিকারিক। একই সঙ্গে লোকসভা ভোটে বাংলার জন্য স্পেশাল জেনারেল অবজার্ভারও নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তিনি হলেন প্রাক্তন আমলা অলোক কুমার সিনহা।

নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, এবার লোকসভা ভোটে প্রতিটি জেলায় একজন করে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তিনি কন্ট্রোল রুমে থাকবেন। চার রকমের সূত্র থেকে তিনি তথ্য সংগ্রহ করবেন। তার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়াও রয়েছেন। তার পর অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি। এই পর্যবেক্ষক স্পেশাল পুলিশ অবজার্ভার ও জেনারেল অবজার্ভারকে নিয়মিত তথ্য পাঠাবেন। রাজ্যে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ইতিমধ্যে পদক্ষেপ করতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলির বরাবরের অভিযোগ হল, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলেও তারা ভোটের আগে নিয়মিত রুট মার্চ করে না। রাজ্য পুলিশ তাদের ঠিক মতো পরিচালিত করে না। কমিশন এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনও এলাকায় রুট মার্চ না হলে সাধারণ মানুষ কমিশনের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন। তাঁর পরিচয়ের গোপনীয়তা রক্ষা করা হবে। সেই সঙ্গে তথ্যের সত্যতা যাচাই করে যথাযোগ্য ব্যবস্থা নেবে কমিশন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু