রাজ্যেরই সরকারি চিকিৎসকদের কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের, নেপথ্যে স্বাস্থ্যসাথী

সরকারি চিকিৎসকদের একাংশকে এবার কড়া হুঁশিয়ারি দিল স্বাস্থ্যভবন। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রেও বড়সড় বদলও আনল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি হাসপাতালে চাকরি করা সরকারি চিকিৎসকদের(Doctors of Government Hospitals) একাংশকে এবার কড়া হুঁশিয়ারি দিল স্বাস্থ্যভবন(Swastha Bhawan)। সেই সঙ্গে আমজনতার উদ্দেশ্যেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করে চিকিৎসা করানোর ক্ষেত্রে কিছু নিয়মবিধিও তাঁরা বেঁধে দিলেন। স্বাস্থ্য দফতরের(Health Department) অভিযোগ, উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন এক শ্রেণির সরকারি চিকিৎসক। কার্যত তাঁরা স্বাস্থ্যসাথী(Swastha Sathi Card) প্রকল্পের অপব্যবহার করছেন। যে বা যারা এই কাজ করছেন তাঁরা এবার সাবধান হন। অন্যথা তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রমাণ মিললেই ওই চিকিৎসকদের বিরুদ্ধে তো বটেই, হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার এমনই হুঁশিয়ারি দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকাও।

অন্যদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রেও বড়সড় বদলও আনল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে হাড়ের অপারেশন(Bone Operation) করানোর দিন শেষ হয়ে গেল। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হাড়ের যে কোনও অপারেশন করাতে হলে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীকে। সরকারি হাসপাতালে যদি অর্থোপেডিক পরিষেবা পরিকাঠামো না থাকে, তাহলে একমাত্র রোগীকে বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট বানিয়ে তারপরে যেতে হবে বেসরকারি হাসপাতালে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় এক বছর যাবৎ এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল লাগু হচ্ছে গোটা রাজ্যে। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাক্ষর করা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত