বাড়ি থেকে উদ্ধার Civic Volunteer’র ঝুলন্ত দেহ

নিউটাউনের ইকোপার্ক থানা এলাকার হাতিয়াড়াতে এক Civic Volunteer’র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। কাঠগড়ায় শ্বশুরবাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার(West Bengal State Government) যখন Civic Volunteer থেকে Village Police ও Green Police-দের বেতন ১ হাজার টাকা বাড়িয়ে দিচ্ছে, সেই সঙ্গে রাজ্য পুলিশে তাঁদের যোগদানের জন্য যখন দরজা আরও প্রশস্ত করে দিচ্ছে ঠিক তখনই নিজেকে শেষ করে দিলেন এক Civic Volunteer। এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা(Kolkata) লাগোয়া নিউটাউনের ইকোপার্ক থানা(Eco Park Police Station) এলাকার হাতিয়াড়াতে এক Civic Volunteer’র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। আত্মঘাতী Civic Volunteer’র নাম কৌশিক দেবনাথ। তাঁর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির মানসিক চাপে ও পরিবারকে গালিগালাজ করায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কৌশিক। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের(Bidhannagar City Police) লেকটাউন থানার ট্রাফিকে Civic Volunteer হিসাবে কর্মরত ছিলেন কৌশিক। ১ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল হাতিয়াড়া এলাকারই হেলা বটতলা এলাকায়।

এখন কৌশিকের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি করতে শুরু করেছিল তাঁর স্ত্রী। সেইসঙ্গে কৌশিককে দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে। সেই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই কৌশিক দেবনাথের স্ত্রী নিজের বাপেরবাড়িতে চলে যায়। কিন্তু নিয়মিত ফোন করে কৌশিকের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি, কৌশিকবাবুর মা-বাবাকেও ফোন করে গালিগালাজ করা শুরু করে তাঁর শ্বশুরবাড়ি। এই সব নিয়েই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন কৌশিক। শেষে গতকাল রাতেই নিয়ে নেন চরম সিদ্ধান্ত। রাতে গলায় ফাঁস দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হন কৌশিক দেবনাথ। এদিন সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে।

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন