‘আসন বাড়ানোর বিষয়টি কমিশনের হাতে নেই’, আন্দোলনকারীদের বার্তা সিদ্ধার্থের

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী তথা আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা দিয়ে দিলেন SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও আন্দোলন এখনও চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপডেটেড ভ্যাকেন্সি বা বর্ধিত শূন্যপদে নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে গত বুধবার থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা(Upper Primary job Aspirants)। প্রথমে কলকাতার ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বৃহস্পতিবার বিকাল থেকে তাঁরা সেই বিক্ষোভ আন্দোলন সরিয়ে আনেন সল্টলেকের(Saltlake) করুণাময়ীতে বিকাশ ভবনের(Bikash Bhawan) সামনে। শুধু তাই নয়, গতকাল রাত থেকেই তাঁরা আমরণ অনশনের ডাক দিয়ে আন্দোলন শুরু করেন। কিন্তু এক রাতের অনশনের পরেই শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লেন দুই চাকরিপ্রার্থী। তাঁদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অবস্থাতেও আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন School Service Commission বা SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার(Sidhartha Majumdar)।

বৃহস্পতিবার থেকে হুট করেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা অনশন আন্দোলন শুরু করেন বিকাশ ভবনের সামনে। সারা রাত ঠাণ্ডা আবহাওয়ায় খোলা আকাশের নীচেই বসেছিলেন তাঁরা। আর তার জেরেই শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন দুই চাকরিপ্রার্থী। যদিও এই ঘটনার পরেও অনশনের সিদ্ধান্ত থেকে কোনও মতেই পিছু হটতে রাজি নন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, সরকারের তরফ থেকে সাড়া না মেলা পর্যন্ত অনশন জারি রাখবেন তাঁরা। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই রাজপথে বসেছেন তাঁরা। তাই আন্দোলন গুটিয়ে নেওয়ার কোনও প্রশ্ন নেই। আন্দোলনকারীরা এদিন জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী তো বলেন আইন মেনে নিয়োগ হোক। আমরাও চাই আইন মেনেই নিয়োগ হোক। অবিলম্বে সিট আপডেট করতে হবে। সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।’

যদিও এদিন SSC’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আন্দোলনকারীদের সাফ জানিয়ে দিয়েছেন, ‘যে আবেদন নিয়ে চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন, সেই একই দাবি নিয়ে তাঁরা আন্দোলন করতে পারেন না। প্রার্থীদের অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। আসন বাড়ানোর বিষয়টি কমিশনের হাতে নেই। হাইকোর্ট নির্দেশ দিলে তবেই কাজ করতে পারবো আমরা। নির্দিষ্ট যে আসন রয়েছে, সেটা মেনেই কাউন্সেলিং চলছে। আদালতে এই প্রার্থীদের মধ্যে অনেকেই আসন বাড়ানোর দাবি জানিয়েছেন হাইকোর্টে। এরপর আদালত যা বলবে, সেই মতো কাজ করতে হবে। আমরা নিজে থেকে আসন বাড়াতে পারব না, সরকারও পারবে না।’

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL