সোম সকালেই শেষযাত্রা সাধন পাণ্ডের, শেষকৃত্য নিমতলাঘাট শ্মশানে

সাধনবাবু শুধু রাজ্যের বর্ষীয়ান রাজনৈতিক নেতাই নয়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরকে আমজনতার কাছে জনপ্রিয় করে তোলার কাণ্ডারী ছিলেন তিনি। ৯ বারের বিধায়ক সাধনবাবু নিজেই হয়ে উঠেছিলেন উত্তর কলকাতার রাজনীতির এক অধ্যায়। তাঁর মৃত্যুতে সেই অধ্যায়ের অবসান হল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালেই ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রবিবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ বিমানযোগে তাঁর দেহ এসে পৌঁছায় কলকাতায়। রাজ্য সরকারের তরফে সেই সময় দেহ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী সুজিত বসু ও শশী পাঁজা। বিমানবন্দর থেকে তা৬র দেহ সোজা নিয়ে যাওয়া হয় তপসিয়ায় পিস ওয়ার্ল্ডে। সেখানেই দেহ রেখে দেওয়া হয় রাতে। সোমবার অর্থাৎ এদিন সকালে সেখান থেকেই শুরু হবে তাঁর শেষযাত্রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সাধনবাবুর মৃত্যুতে এদিন রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে সাধনবাবুর পার্থিব শরীর নিয়ে তাঁর শেষযাত্রা বার হয়েছে। সাধনবাবুকে তাঁর অনুগামী ও আত্মীয়রা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য প্রথমে  তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কাঁকুড়গাছির বাসভবনে। সেখান থেকে দেহ যাবে তাঁর গোয়াবাগানের বাসভবনে। দুপুর ১২টা নাগাদ তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে কিছুক্ষন দেহ রাখা হবে। এরপর শেষকৃত্যের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট শ্মশানে নিয়ে যাওয়া হবে তাঁর নশ্বর দেহ। সাধনবাবু শুধু রাজ্যের বর্ষীয়ান রাজনৈতিক নেতাই নয়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরকে আমজনতার কাছে জনপ্রিয় করে তোলার কাণ্ডারী ছিলেন তিনি। ৯ বারের বিধায়ক সাধনবাবু নিজেই হয়ে উঠেছিলেন উত্তর কলকাতার রাজনীতির এক অধ্যায়। তাঁর মৃত্যুতে সেই অধ্যায়ের অবসান হল। 

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই