আগামী বছরেই চালু হতে পারে নিউ টাউন-সেক্টর ফাইভ উড়ালপুল

শহরের এই গুরুত্বপূর্ণ দুই জায়গার মধ্যে উড়ালপুল তৈরী হয়ে হলে অনেক সহজে গন্তব্যে পৌঁছনো যাবে। ২০২৩ এর প্রথম দিকে চালু হতে পারে এই উড়ালপুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ টাউন থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত উড়ালপুল নির্মাণের কাজ  চলছে জোরকদমে। কয়েক মাস পর ২০২৩ এর প্রথম দিকে চালু হতে পারে এই উড়ালপুল। শহরের এই গুরুত্বপূর্ণ দুই জায়গার মধ্যে উড়ালপুল তৈরী হয়ে হলে অনেক সহজে  পৌঁছনো যাবে গন্তব্যে।

দেড় কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই উড়ালপুলটি তৈরী করছে হিডকো। চার লেনের এই উড়ালপুলের নির্মাণকাজ সম্পন্ন হলে নিউ টাউন থেকে সল্টলেকের সেক্টর ফাইভের বিভিন্ন জায়গায় সহজে পৌঁছতে পারবেন অফিসযাত্রীরা। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক এলাকা থেকে সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটার সাইড, ওয়েবেল, নিক্কো পার্ক (Nicco Park) পৌঁছনো যাবে। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে উড়ালপুলের নির্মাণ কাজ শেষ করতে চাইছে হিডকো। আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর প্রথমদিকে সাধারন মানুষের জন্য এই উড়ালপুল চালু করা সম্ভব হবে।

নিউ টাউন থেকে  সল্টলেক সেক্টর ফাইভ যাওয়া আসার জন্য একটিই মূল রাস্তা। যা মেজর আর্টেরিয়াল রোড বা বিশ্ব বাংলা সরণি। টেকনোপলিস বিল্ডিংয়ের কাছে বক্স ব্রিজ দিয়ে দুই জায়গার মধ্যে গাড়ি যাতায়াত করে। কিন্তু ক্রমশ এই রুটে বাড়ছে গাড়ির সংখ্যা। আর সেই কারণে বিকল্প হিসাবে উড়ালপুল তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উড়ালপুল চালু হলে নিউ টাউন থেকে সেক্টর ফাইভের রিং রোডে পৌঁছনো যাবে। নিউ টাউন থেকে বহু মানুষ, বিশেষত তথ্যপ্রযুক্তি কর্মীরা পুরনো লোহার ব্রিজ ধরে সেক্টর ফাইভে যাতায়াত করেন। উড়ালপুলের নির্মাণ কাজ সম্পন্ন হলে তাঁদের সুবিধা হবে তা বলাই বাহুল্য।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী