মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাদবপুরে মৃত ছাত্রের বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা রীতিমত আলোড়ন ফেলেছে দেশজুড়ে। এবার ছেলের মৃত্যুর তদন্তের বিষয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন মৃতের বাবা-মা। মুখ্যমন্ত্রীর থেকে সময় চাওয়া হয়েছিল। তিনি সোমবার সময় দিয়েছিলেন বলেই জানা গিয়েছে।

ছাত্রমৃত্যুর পর নদীয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলও গিয়েছিলেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি এই বিষয়ে কথা বলতে নবান্নে যাচ্ছেন মৃতের বাবা-মা।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হোস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল