‘১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে’, নির্দেশ মমতার

বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজি আর খাদ্যদ্রব্যের দাম কমানো নিয়ে নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই তিনি জানিয়ে দিয়েছিলেন এদিন নবান্নে(Nabanna) তিনি বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন। সেই মতন এদিন অর্থাৎ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বৈঠক শুরু করেন। সেই বৈঠকের শুরুতেই তিনি জানান, ‘দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে। এটা রাজ্যের বিষয় নয়। কেন্দ্রের। যার জন্য সকলে সাফার করছি। নতুন সরকার ক্ষমতায় আসার পর শেষ দশদিনে দাম বেড়েছে। যার জেরে টান পড়েছে মানুষের হেঁসেলে। তাপ প্রতিবার থাকে। তার জন্য দাম বাড়েনি। আসলে তিন মাস ধরে ভোট চলেছে। তখন যে যত পেরেছে কামিয়েছে। সরকার তখন কমিশনের অন্তর্গত হয়। আর নির্বাচন কমিশনের তো এটা দেখা কাজ নয়। শুধু অফিসারদের বদলি করলেই কাজ হয়ে যায়। যে কেয়ার নেওয়া উচিৎ ছিল তা নেওয়া হয়নি।’ আর তার পরেই মমতা প্রশ্ন তোলেন, ‘দাম কেন বাড়ল? পাইকারি মালের জোগান কেন কমল?’

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পিয়াজ, শশা, বেগুন, লঙ্কা, টমেটো, পটল, সব কিছুর দাম বেড়েছ। গতবারের তুলনায় কিছু জিনিসের দাম কমেছে। এখন বর্ষা এসে গেলেও দাম কমছে না। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। নাসিকের পিঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আগের বাড় ছিল ৩৫ এবার ৫০। পিঁয়াজ আপনারা কেন আনেন? এখানে তো পিঁয়াজের স্টোর আছে। আমদানির খরচ রয়েছে। ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। বাজারে পিঁয়াজের দাম কমাতে হবে। সুফল বাংলায় আমরা কম দামে দিচ্ছি বাজারের তুলনায়। দশ থেকে পনেরো শতাংশ কমে পাওয়া যাবে। নাসিকের পিঁয়াজের ওপর ভরসা না করে আমাদের নিজস্ব সুখসাগরের(Sukhsagar Onion) মতো পিঁয়াজ চাষিদের কাছ থেকে কিনুন। আমরা আসার পর এটা চালু হয়েছে। আমরা চাষিদের কাছ থেকে আরও বেশি করে কেন পিঁয়াজ কিনছি না? নাসিক থেকে আনলে কি বেশি কমিশন পাওয়া যায়? প্রদীপদা(রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার) আপনাকে বলছি দেখতে।’

মুখ্যমন্ত্রী জানান, ‘সুফল বাংলায়(Sufal Bangla) ৮টাকা কমে পিঁয়াজ মিলছে। পিঁয়াজ স্টোরের জন্য ৪০০০ হাজার পিঁয়াজ গোলা তৈরি করেছি। সেখান থেকে নিচ্ছি। পিঁয়াজ সেদ্ধ করে লোকে ভাত খায় না। ভাতের সঙ্গে পিঁয়াজ খায়। চাষিদের থেকে কিনলে দাম কমে যাবে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ থেকে কেনো। আগে এফসিআই থেকে চাল কিনতাম। কমিশন খেত কেউ কেউ। এখন রেশনে যে চাল দেওয়া হয় তা কৃষকদের থেকে কিনি। আলু চাষিরা কেজি প্রতি ১৫টাকার বেশি দাম পায় না। অথচ বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পুলিশকে বলছি বাজারগুলো আবার গিয়ে গিয়ে দেখুন। বেশি মুনাফার লোভে কিছু কৃত্তিম চাহিদা তৈরি করছে। যেমন ধরুণ পাঁঠা বেশি বিক্রি করবে বলে মুরগীর রোগ হয়েছে রটিয়ে দেওয়া হয়। ফলে লোকে ভয়ে মুরগী খায় না। এটা বড় চক্র কাজ করে। চোখে দেখা যায় না। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আটকে রাখে। ৪৫ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। অল্প অল্প বাজারে ছাড়ুন।  আলু বাইরে যাচ্ছে না তো? বর্ডার চেকিং হবে। আমার পিঁয়াজ বাংলাদেশে যাচ্ছে। আগে আমাদের প্রয়োজন মিটুক। তারপর বাইরে যাক। এটা কৃষিবিভাগ কেন দেখছে না?’

এছাড়াও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘মুনাফা করার লিমিট নেই। সবজির গাড়ির পুলিশ আটকায় না। বাজেরে সিআইডি, পুলিশ, আইবি নজরদারি করুন। এর জন্য টাকা নেবেন না। আমি যদি কারোর কাছে শুনতে পাই এর জন্য তোলাবাজি নেওয়া হয়েছে তাহলে অ্যাকশন নেব। তেলাপিয়া মাছ নির্ভয়ে খান। তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি? মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স(Task Force) গঠন করেছিলাম। শেষ কবে তারা বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।’

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০