ঝড়ে কেড়েছে বাংলার ৭জনের জীবন, আজও থাকছে ‘কমলা’ সতর্কতা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু নয় কলকাতা(Kolkata), সোম সকাল থেকে রাত পর্যন্ত কালবৈশাখীর(Kalbaishakhi) তান্ডবে আর বজ্রপাতের(Lightning) ঘটনায় কিছুটা হলেও থমকেছে দক্ষিণবঙ্গের(South Bengal) জনজীবন। গতকালের প্রাকৃতিক দুর্যোগে বাংলার ৭জনের জীবন গিয়েছে চলে। নির্বাচনের সময় বলে লাগু আছে আদর্শ আচরণবিধি। আর তাই এই মৃতদের পরিবার রাজ্য সরকারের তরফে আদৌ কোনও ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নবান্নের(Nabanna) সূত্র বলছে, গতকালের দুর্যোগের যে ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে ২জন করে মারা গিয়েছে পুরুলিয়া ও পূর্ব বর্ধমান জেলায়। এদিকে এদিনও বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র কালবৈশাখী ঝড় ও মুষল্ধারে বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর তাই দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে এদিন জারি হয়েছে ‘কমলা সতর্কতা’(Orange Alert)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রাকৃতিক বিপর্যয়ে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ইটভাটার এক শ্রমিক দম্পতির। বাজ পড়ে জখমও হয়েছেন আরও ২জন। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তুমুল ঝড়বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রথমে বজ্রগর্ভ মেঘ জমা হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে কলকাতাসহ সব জেলাতেই পর্যায়ক্রমে সেই মেঘ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ কালবৈশাখীর সীমারেখাও অতিক্রম করে যায়। এই পরিস্থিতিতে তাপমাত্রা অনেকটা কমে গেলেও বায়ুমণ্ডলে অনুকূল পরিস্থিতি থাকার জন্য চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রবণতা থেকেই যাচ্ছে। মঙ্গলবারও ঝড়বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলার জন্য এদিন তাই ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টিও হতে পারে।

‘কমলা’ সতর্কতা থাকলে বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট এলাকাগুলির জন্য রাখা হয়েছে ‘হলুদ’ সতর্কবার্তা। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ‘হলুদ’ সতর্কবার্তা থাকছে। গত রবিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়লেও ওইদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। দক্ষিণ ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গতকাল। ফলে সোমবার ঝড়বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়। ঘূর্ণাবর্ত থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ আবার পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে সাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে বাংলার পরিমণ্ডলে। 

এদিকে নবান্ন থেকে জানানো হয়েছে, গতকাল যে ৭জন মারা গিয়েছে তাঁদের মধ্যে পুরুলিয়ার আড়শা থানা এলাকার প্রিয়রঞ্জন মাহাত(৩০) ও রাহুল কুমার(২১) মারা গিয়েছেন বজ্রাঘাতে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কামাল গ্রামে বজ্রাঘাতে মারা গিয়েছেন উন্নতি মাঝি(১৯) নামে এক বধূ। ওই জেলারই কেতুগ্রামের খাটুন্দি গ্রামে বাজ পড়ে বিশ্বনাথ থান্ডারের(৬১) মৃত্যু হয়েছে। অন্যান্য জেলায় অন্তত ৩জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নদিয়ায় ঝোড়ো হাওয়ায় নাকাশিপাড়া থানার বড়গাছির একটি ইটভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল যোগেশ্বর হেমব্রম (২৮) ও তালাকুড়ি হেমব্রম (২৫)। তাঁরা স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি