চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এবার  তৃণমূলের সেই আশঙ্কাকে কলকাতা হাই কোর্টে সমর্থন করল রাজ্য সরকার। তৃণমূলের করা মামলার শুনানিতে তারা জানাল, রাজ্যে সেই পরিস্থিতি নেই যে, ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা সতর্কতামূলক ভাবে আটক করতে হবে। কেন একটি রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে ‘ট্রাবল মেকার’ বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের আইনজীবী।

পাল্টা কমিশনের বক্তব্য,  নির্বাচনের জন্য যে পদক্ষেপ করা হচ্ছে, সেই গোপন তথ্য কীভাবে জানতে পারল তৃণমূল। তাদের দাবি,  রাজ্যে অবাধ এবং নিরপেক্ষ ভোট করানোর স্বার্থেই গ্রেফতারির পদক্ষেপ করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজির তরফে জানানো হয়েছে, গুরুতর অপরাধ নথিভুক্ত না হওয়া পর্যন্ত আইনগত পদক্ষেপ করা যায় না। অপরাধ আটকাতে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হবে। শুনানি শেষে আদালত আপাতত রায় স্থগিত রেখেছে।

২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কা  নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল সেই মামলা দায়েরের অনুমতি দেন। বুধবার (২২ এপ্রিল) মামলার শুনানি ছিল। দু-পক্ষের সওয়াল-জবাব চলে। শেষে, কমিশনের আইনজীবী জানান, মামলাকারী যে-যুক্তি দিয়েছেন, তার উত্তর দিতে ৭ দিন সময় লাগবে তাঁদের। আদালত তা মেনে নেয়। এবং, সেই মতো পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী সোমবার (২৭ এপ্রিল) বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগের দিন কমিশনকে সপাটে ধাপ্পড় কষাল কলকাতা হাইকোর্ট

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ