‘১৯৭৮ সালের থেকেও বড় দুর্যোগ’, দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সল্টলেক-হাওড়া সহ একাধিক এলাকা। জমা জলে লন্ডভন্ড নগরজীবন। সোমবার মধ্যরাতে আকাশ ফুঁড়ে যে দুর্যোগ নেমে এসেছে তাকে অবিশ্বাস্য আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ‘১৯৭৮ সালের দুর্যোগের চেয়েও এবারের দুর্যোগ অনেক বড়। এক কথায় অবিশ্বাস্য।’ সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘শহরের বিভিন্ন জায়গায় জল অনেকটাই কমেছে।’ কলকাতার জলমগ্ন হওয়া নিয়ে বিরোধী নেতাদের রাজনীতিকেও তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘দুর্যোগ নিয়ে যারা রাজনীতি করছে তাদের ধিক্কার জানাই।’

সোমবার গভীর রাতে কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়। আর কয়েক ঘন্টার বৃষ্টি কলকাতা-হাওড়া-সল্টলেকের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা বেআব্রু করে দিয়েছে। ভিআইপি রোড থেকে উল্টোডাঙা, মানিকতলা থেকে যাদবপুর, চি‍ৎপুর থেকে চেতলা-যে দিকেই তাকানো যাক না কেন শুধু জল আর জল। অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জলের নিচে। হাসপাতালগুলির অধিকাংশ এলাকা জলের তলায়। রেললাইনে জল জমায় শহরতলীর ট্রেন ব্যবস্থাও বিপর্যস্ত। মেট্রোয় তো আগেই শনির দশা ধরেছে। এদিন সুযোগ বুঝে সেও বিকল। রাস্তা থেকে আচমকাই গায়েব সিংহভাগ বেসরকারি বাস-অটো। ফলে জরুরি প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা অশেষ দুর্গতি ভোগ করার পরে কোনও ক্রমে গন্তব্যে পৌঁছেছেন।

একদিকে জলমগ্ন গোটা শহর তার মধ্যেই বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। জমা জলের মধ্যে কোথাও তার পড়ে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আবার কোথাও ল্যাম্পপোস্টে হাত দেওয়ার জন্য মৃত্যু হয়েছে।  এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সকালে মোমিনপুরের হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। নেতাজিনগর এবং বেনিয়াপুকুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। গড়িয়াহাটেও জমা জল থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে।কালিকাপুরে এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়েছে। হরিদেবপুর ও বেহালাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মিন্টো পার্ক থেকেও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পাঁচ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্যও মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন।

জলমগ্ন কলকাতায় এদিন পুজোর উদ্বোধন কর্মসূচি বাতিল করে দেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে কালীঘাটের হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটের বাড়ি থেকে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। ওই উদ্বোধনের সময়েই বানভাসি শহরের দুরবস্থা নিয়ে মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ‘সোমবার মধ্যরাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় যে বৃষ্টি হয়েছে, তা কল্পনাতীত। এত বড় দুর্যোগ ইদানিং দেখা যায়নি। ১৯৭৮ সালের দুর্যোগকেও হার মানিয়েছে।’ পাশাপাশি বিভিন্ন জেলায় ডিভিসির জল ছাড়ার ঘটনাকেও কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘এমনিতে রাজ্যে বৃষ্টি চলছে। তার মধ্যে বারণ করা সত্বেও জল ছাড়ছে ডিভিসি। পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে। নদী-খালের ড্রেজিংযের জন্য কেন্দ্র থেকে এক টাকাও দেওয়া হয় না। ফরাক্কায় দিনের পর দিন ড্রেজিং হয় না। গঙ্গার জল ধারণ ক্ষমতা কমেছে।’ কলকাতা-হাওড়া ও সল্টলেক জলে ভাসায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি-কংগ্রেস সহ বিরোধী শিবিরের নেতারা।। এ নিয়ে বিরোধী নেতাদের পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন ‘কলকাতায় জল জমা অনেকটা কমিয়েছি। প্রকৃতি আমাদের হাতে নেই। উত্তরপ্রদেশ-বিহারেও বৃষ্টির কারণে প্লাবনের ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডে ধস নামার পরেও কোনও কথা বলিনি। দুর্যোগ নিয়ে যারা রাজনীতি করছে তাদের ধিক্কার জানাই।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর