‘এখনও হুমকি দেওয়া হচ্ছে, এভাবে দমানো যাবে না’ ত্রিপুরা সফরের আগে বিজেপিকে বার্তা কুণাল-সায়নীর

Share:

নিজস্ব প্রতিনিধি: খগেন মুর্মুর উপর হামলার পর আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের ৬ সদস্যে প্রতিনিধি দল। ত্রিপুরা যাওয়ার আগে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও প্রতিনিধি দলে থাকা সায়নী ঘোষ। শানালেন চড়া সুরে আক্রমণ।

উত্তর-পূর্বের রাজ্যে যাওয়ার আগেই কুণাল ঘোষ মনে করিয়ে দিলেন ত্রিপুরার আগের ঘটনার কথা। বলেলেন, এর আগেও ত্রিপুরায় তাঁদের দলের নেতা-নেত্রীদের উপর হামলা হয়েছে। এমনকি অভিষেকের গাড়ি ভাঙচুর হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতাও রয়েছে। সেই সঙ্গেই টপ দেগে বলেছেন এখনও নানারকমভাবে হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে ত্রিপুরায় ভাংচুরের ঘটনা নিয়ে সায়নী ঘোষ সাফ বার্তা দিয়ে বলেছেন তৃণমূলকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। তাঁরা ত্রিপুরার কর্মীদের পাশে যেভাবে ছিলেন, আছেন আর থাকবেন। সায়নী আরও বলেছেন,  ‘খগেন মুর্মুর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক নয়। কিন্তু কেউ যদি ফটোশুট করতে যান, তা হলে তাঁকে জনরোষের মুখে পড়তে হবে। তৃণমূল কাউকে ভয় পায় না। পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র কোনও বিজেপি শাসিত রাজ্যে নেই।’

 মুখ্যমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলে রয়েছেন, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসগা, কুণাল ঘোষ এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা। ত্রিপুরায় তৃণমূল ভবনে হামলার পর দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। তৃণমূল লেখে, ‘‘ত্রিপুরার কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হামলা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। বিজেপি মুখে বলে ‘গণতন্ত্র বাঁচাও’, অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে।’’

ত্রিপুরার ঘটনার পরেই ক্ষোভ উগড়ে সমালোচনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘বাংলায় ব্যালট বাক্সে তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি। যেখানে তারা ক্ষমতায়, সেখানে হিংসা ছড়াচ্ছে। ত্রিপুরা পুলিশের চোখের সামনে ত্রিপুরায় ওরা আমাদের দফতর ভাঙচুর করেছে। তাদের প্রতিশোধমূলক এবং আইন-শৃঙ্খলাবিহীন মানসিকতারই পরিচয় দিয়েছে।’’

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে