বেপরোয়া গতির বলি ২! আতঙ্ক কলকাতা থেকে হাওড়া

কলকাতা থেকে হাওড়া, বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে জীবন গেল দুইজনের। ৩টি পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন। পুলিশ প্রথম দুর্ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে ও দ্বিতীয় দুর্ঘটনাটিতে ২জনকে আটক করেছে। তৃতীয় দুর্ঘটনায় ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের কলকাতা থেকে ভোরের হাওড়া, বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যে জীবন গেল দুইজনের। ৩টি পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার যাদবপুরে শনিবার রাত ১০টা ১৫ নাগাদ। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকায়। তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হাওড়ার বাঁধাঘাট এলাকায়। প্রথম দুর্ঘটনায় মারা গিয়েছেন ১জন ও তৃতীয় দুর্ঘটনাটিতেও মারা গিয়েছেন ১জন। প্রথমজনের পরিচয় জানা গেলেও দ্বিতীয়জনের নাম এখনও জানা যায়নি।

শনিবার রাত ১০টা ১৫ মিনিটে যাদবপুরের কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির সামনে একটি সাদা রঙের হন্ডা সিটি বেপরোয়া গতিতে এসে গতিতে পথচারীদের ধাক্কা মারে। গাড়িটি যাদবপুর থেকে বাঘাযতিনের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও সেই গাড়ি থেকে মদের কোনও বোতল মেলেনি। গাড়িটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান থমাস সামি কর্মকার(৫০) নামে এক ব্যক্তি। তিনি বাঘাযতিনে একটি রেস্তরাঁর ম্যানেজার ছিলেন। ঘটনার জেরে আহত হন ৬জন পথচারী। তাঁদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি চার জনকে দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছে এক কিশোরীও। ওই গাড়িটির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে একটি বাইক ও বেশ কিছু দোকান। এই ঘটনার জেরে লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গাড়িতে আরও ১ য্যবক ও এক তরুণী ছিলেন। প্রত্যক্ষদর্শী থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িতেও মদের আসর বসেছিল। পুলিশ ধৃতের বিরুদ্ধে সজ্ঞানে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টা নাগাদ গোলপার্ক এলাকায়। সেখানে  ফুটপাথে উঠে যায় ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির একটি গাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেয় পর পর পাঁচটি দোকান। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। ঘটনার পর গাড়ির দুই সওয়ারি পালিয়ে গেলেও বাকি ২ জনকে আটক করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মনে করা হচ্ছে এখানেও দুর্ঘটনার অন্যতম কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। রবিবার সকালে তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া শহরের সালকিয়া এলাকার বাঁধাঘাটে। সেখানে বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। এদিন সকাল ৭টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দুর্ঘটনার ছবি। তাতেই দেখা যাচ্ছে কীভাবে ওই ঘাতক গাড়িটি সজোরে ধাক্কা মেরেছে ওই পথচারীকে। দুর্ঘটনাস্থলে সেই সময় রাস্তার ধারে একটি লরিও ছিল যা থেকে পণ্য নামানো হচ্ছিল। দুর্ঘটনায় মৃত ব্যক্তি কার্যত ওই গাড়ি ও লরির মাঝখানে পড়ে পিষে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালেও তাঁর পরিচয় এখনও জানতে পারেনি। ঘাতক ওই গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার