কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজি‍ৎ সরকারের খুনের মামলায় তৎকালীন নারকেলডাঙার ওসি শুভজিৎ সেন,  সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জার্মিনের আর্জি খারিজ করল আদালত। আজ শুক্রবার (১৮ জুলাই) তিন জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ‘খুনে সাহায্যকারী’ হিসাবে অভিযুক্ত সুজাতা দে’র জামিনও খারিজ করা হয়েছে। চার জনকেই ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

চার বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়। ওই সময়েই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা ও বিজেপির সক্রিয় কর্মী অভিজিৎ সরকার। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু নিহতের পরিবার পুলিশি তদন্তে ভরসা না করতে পেরে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটে ২০ জন অভিযুক্তের নাম ছিল, যাদের মধ্যে ১৫ জনের নাম পুলিশের জমা দেওয়া চার্জশিটেও ছিল।

গত ২ জুলাই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। এছাড়া নারকেলডাঙার ত‍ৎকালীন ওসি (পরে সহকারী কমিশনার) শুভজি‍ৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার, হোমগার্ড দীপক দেবনাথ, সুজাতাদের নামও রয়েছে। গত ৪ জুলাই অতিরিক্ত চার্জশিটে নাম থাকা বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনকেই সমন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর পরেই আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ পাল এবং কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও। অভিযুক্তদের দাবি, রাজনৈতিক স্বার্থে ও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাঁদের। গত ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, ‘এখনই মামলা শুনবে না নিম্ন আদালত। আগামী ১ অগস্ট অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখতে হবে।’

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?