তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই তৃণমূলের মেগা কর্মসূচি। ২৬-র নির্বাচনের আগে এটাই শেষ ২১-র সমাবেশ। তাই এই সমাবেশ থেকেই তৈরি হতে শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রতি বছরের মতো এই বছরও ধর্মতলায় এই সমাবেশ ঘিরে জোরদার তৎপরতা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি হচ্ছে শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। ৩টি মঞ্চ তৈরি করা হয়েছে।

শহিদ সমাবেশের জন্য ৩ আকারের মঞ্চ তৈরি করা হচ্ছে। মূল মঞ্চের উচ্চতা ১৩ ফুট। এই মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চের উচ্চতা ১২ ফুট। এখানে হাজির থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় ফুটের মঞ্চের উচ্চতা ১১ ফুটের। এখানে বসবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট।

এই সমাবেশ থেকেই জানা যাবে আগামী বিধানসভা নির্বাচনে দল কোন পথে চলবে। অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যাবে। আগে দেখা গিয়েছে এই মঞ্চ থেকে একাধিক চমকও। এবার সমাবেশ একটু বিশেষ। যেহেতু সামনেই নির্বাচন। তাই তৃণমূলের কাছেও এটা বিশেষ। এর প্রস্তুতি পর্ব এখন শেষ পর্যায়ে। মঞ্চের শএষের অংশটি সব থেকে উটু। তার মাঝে রয়েছে একটি নিচু, সামনের ভাগটি সবথেকে নিচু। এই সামনের অংশের একদিকে পোডিয়াম করা হয়েছে। সেখানে দাঁড়িয়েই বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হবে। ভিক্টোরিয়া হাউসের ওপরে নজরদারির জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। ভিক্টোরিয়া হাউসের ওপরে ৩টি টেন্ট করা হয়েছে। সেখান থেকে চলবে নজরদারি।

গোটা ধর্মতলা চত্ব ঘিরে ফেলা হয়েছে ব্য়ানারে। সেই ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিই রয়েছে। গত বছরে ২১ জুলাইয়ের আগের দিন মঞ্চ প্রস্তুতি দেখতে ধর্মতলায় হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারও তিনি পরিদর্শন করতে আসেন কিনা সেটাই দেখার।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩