মানুষ কিং মেকার, দিল্লি রওনা হওয়ার মুখে বললেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করতে দিল্লির পথে রওনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশ্যে রওনা  দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক। তিনি বলেন,’ এই নির্বাচনে মানুষই হলেন কিং মেকার। জনতা বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে  ভোট দিয়েছেন।‘

শুধু তাই নয় এদিন মোদির ‘৪০০ পার’ নিয়ে সরব হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,’ যারা ৪০০ পার বলেছিল, তাদের অবস্থা কি হয়েছে? দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। এখন বিজেপি নেতারা জবাব দিন।‘ এদিন ইন্ডিয়া জোট  বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে  অভিষেক সাফ জানান, ‘নেত্রীর নির্দেশে আমি বৈঠকে যাচ্ছি। সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল আসবে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘

উল্লেখ্য,  ২৪-এর নির্বাচনের ফলাফলের দেখলে স্পষ্ট যে শুধু  বাংলা নয় গোটা দেশে জুড়ে মুখ থুবড়ে পড়েছে মোদির বিজেপি দল। তার মোট  পেয়েছে ২৪০টি আসন।   আর সেইজন্যই মোদিকে এবার ভরসা করতে হচ্ছে জোটসঙ্গী NDA ওপর। অন্যদিকে লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। এরপরেই কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়ার অন্যান্য দলের নেতাদের সঙ্গেও  যোগাযোগ রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তাই এই পরিস্থিতির মধ্যে বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে কি কি বিষয় আলোচনা হয় সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।  

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ