২১ জুলাই উপলক্ষে ‘জাগো বাংলা’য় বিশেষ বার্তা অভিষেকের, কী লিখলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই সভা প্রস্তুতি পর্বে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়কে। আর তা নিয়ে শুরু হয়েছিল জোর কদমে আলোচনা। এই আবহে ২১ জুলাই সকালে দলীয় মুখপত্রে  বিশেষ বিভাগে  লিখলেন অভিষেক।  আর তার প্রতিবেদনের শিরনামে লেখা রয়েছে, ‘২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল উপভোগ করার, কিন্তু আত্মসন্তুষ্টি নয়।‘

অভিষেক লেখার মধ্যে একদিকে যেমন ২১ জুলাইয়ের কথা উল্লেকহ করেছেন। ঠিক তেমনি তিনি লেখার মধ্যে দিয়ে  জাতীয় এবং রাজ্য রাজনীতির  বিশেষ বার্তা দিয়েছেন। বলা বাহুল্য, এই প্রথম নয় আজকের এই বিশেষ দিনেও ২০২৩ সালে মুখপত্রে   লিখেছিলেন অভিষেক। তবে সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান পরিস্থিতির  অনেকটাই হেরফের হয়েছে। গতবছর রাজ্যে বিরোধী দল হিসাবে বিজেপির কিছুটা অস্তিত্ব থাকলেও চলতি বছর তা নেই । কারণ, লোকসভা নির্বাচনে বাংলা সহ গোটা দেশে সংখ্যাগরিষ্টতা লাভ করতে পারেনি মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এনডিএ জোটের ওপর ভরসা রেখে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। তাই ২১ জুলাইয়ের দিন মুখপত্রের বিশেষ বিভাগে ‘এনডিএ সরকার’ কথাটি উল্লেখ করেছেন অভিষেক। আর সেখানে রামমন্দিরের ভূমি অযোধ্যায় পদ্মশিবিরের পরাজয় থেকে শুরু করে নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতি সহ একাধিক বিষয় তুলে ধরেছেন।

উল্লেখ্য, এদিনের অভিষেকের লেখা থেকে একটা জিনিস খুবই স্পষ্ট ২০২৬ সালের বিধানসভা ভোটকে মূল লক্ষ্য রাখছে ঘাসফুল শিবির । তাই  শুধুমাত্র সংগঠন দিয়ে ‘প্রতিষ্ঠান বিরোধিতা’ মোকাবিলা করা যাবে না বলেই মনে করেন তৃণমূলের সেনাপতি।   কাজ করতে হবে রাজ্য প্রশাসনকে। কাজ করতে হবে মন্ত্রী এবং আমলাদের। তবে রবিবার ২১ জুলাইয়ের সভা মঞ্চে অভিষেক হাজির হন কি না। হাজির হলে ভাষণ দেন কি না। সেটাই এখন মূল দেখার বিষয়।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য