Loading live market data...
Loading active stocks...
Connecting...

আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের  ধিক্কার মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে । আর এই নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল । এই আবহে সোমবার কলকাতার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস । গত সপ্তাহে নিজের এক্স হ্যান্ডলে শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইমতো এদিন কলকাতা জুড়ে পালিত হল এই প্রতিবাদ কর্মসূচী ।

সোমবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে চলে এই কর্মসূচী। ধর্মতলায় অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় এই প্রতিবাদ । আর তা নিয়েই তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেডকর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন আমরা সেটার প্রতিবাদ জানাই। আমাদের নেত্রীর উদ্যোগে আমরা এদিন পথে নেমেছি।‘

সংসদে  কী বলেছিলেন অমিত শাহ ?

মঙ্গলবার  সংবিধানের ৭৫ বছরের বর্ষপূর্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন,’  এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে। আম্বেদকর, আম্বেদকর,আম্বেদকর…। এতবার ভগবানের নাম নিলে স্বর্গ পেয়ে যেত।’  আর আম্বেদকর নিয়ে এই বক্তব্যের পরেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা । সেইসময় তৃণমূল কংগ্রেসের সাংসদরা লোকসভায় আম্বেদকর ইস্যুতে ওয়াকআউট করেন। এই আবহে আম্বেদকর ইস্যুতে এবার কলকাতার রাজপথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস ।

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা