রাজ্যসভার প্রার্থী হিসাবে তৃণমূলের চারজন মনোনয়ন জমা দিলেন, তাঁরা কী বললেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই আবহে এবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেসের চারজন সদস্য। আজ, বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছে যান—বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক এবং রাজীব কুমার। এই চারজনের দিকেই ছিল ক্যামেরার ফোকাস। আর তাঁরা একে একে নিজেদের মনের কথা আনলেন প্রকাশ্যে।

এদিকে এপ্রিল মাসেই মেয়াদ শেষ হচ্ছে সুব্রত বক্সি, সাকেত গোখেল, ঋতব্রত বন্দোপাধ্যায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের। আগেই পদত্যাগ করেছেন মৌসম বেনজির নূর। বিধায়ক সংখ্যার হিসাবে রাজ্যসভায় তৃণমূলের চার এবং বিজেপির একজন যাবেন। লোকসভা এবং বিধানসভায় কোনও সদস্য নেই বামেদের। বাংলা থেকে এবার রাজ্যসভাতেও শূন্য হচ্ছে বামেরা। অর্থাৎ শূন্যে হ্যাট্রিক। আজ স্বামী নিসপাল সিং রানের সঙ্গে বিধানসভায় পৌঁছন অভিনেত্রী কোয়েল মল্লিক। মনোনয়নপত্র জমা দিয়ে টলিকুইন বলেন, ‘‌যাত্রা আমার শুরু হল আজ থেকে। আমি মানুষের সঙ্গেই ২২ বছর ধরে আছি। আমার কেরিয়ারে ২২ বছর হয়ে গিয়েছে। আমার প্রার্থনা সবাই আমার সঙ্গে থাকবেন। একটা দারুণ অভিজ্ঞতা হবে। একটা নতুন যাত্রা। সবার ভালোবাসা, আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে। এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি জানি দায়িত্ব নিয়েছি যখন, সফল হবো।’‌

 

অন্যদিকে কোয়েলের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। আজ মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমে বলেন, ‘‌আমি জানি ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দেবে না যা আমি পালন করতে পারব না। মাদারের একটা কথা আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না।’‌ রাজীব কুমার যে বরাবরই অন্যদের থেকে আলাদা তা আজ তাঁর মন্তব্য থেকেও স্পষ্ট হয়ে গেল। তাঁর ক্ষমতা যে সীমিত সেটাই বুঝিয়ে দিয়েছেন রাজীব।

এছাড়া মনোনয়ন জমা দিয়ে নিজের মনের কথা প্রকাশ্যে এনেছেন বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। তাঁর বক্তব্য, ‘‌আমি গর্বিত, সম্মানিত।’‌ আর একধাপ এগিয়ে জোরাল জবাব দিলেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপিতে একদা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হন। গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। এবার রাজ্যসভায় যাচ্ছেন তিনি। তাই বাবুলের কথায়, ‘‌সব মঞ্চই পারফরম্যান্সের। গানের জগতে যখন ছিলাম তখন তাই করেছি। রাজ্যের মন্ত্রী হিসাবেও তাই করেছি। এবার রাজ্যসভায় গিয়েও একই কাজ করব। পারফরম্যান্সই শেষ কথা।’‌

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম