‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় ৬৪৭ নম্বরে নাম রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার  তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তালিকা প্রকাশের পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। আইি পথে লড়াই করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

কুহেলি ঘোষ বলেন, “২০২২ সালে সিবিআই একই রকম একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানেও তাঁর নাম ছিল। সেই তালিকা প্রকাশের পরই সিবিআইকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন। কারণ তিনি জানেন নিজের যোগ্যতায় স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছিলেন। তারপর থেকে তিন বছরে সিবিআই তাঁকে ডাকেনি। এসএসসির এই তালিকা নিয়েও নতুন করে মামলা করবেন।

শনিবার রাতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকা প্রকাশের পরেই দেখা যায়, সেখানে তৃণমূলের ঘনিষ্টদের অনেকের নাম রয়েছে। তারমধ্যে রয়েছেন সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কুহেলি ঘোষের। তিনি চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকাও। তাঁর নাম অযোগ্য তালিকায় ওঠার পরে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। নাম, রোল নম্বর-সহ প্রকাশিত সেই তালিকায় ৪৭৪ নম্বরে দেখা গিয়েছে কুহেলি ঘোষের নাম। আইনি পথে যাওয়ার কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, আগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। পরে সেই চারকিতে ইস্তফা দিয়ে নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন।

নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনও করেছেন। সেই অ্যাডমিট কার্ডও পেয়েছেন। কিন্তু আচমকাই তাঁর নাম অযোগ্য লিস্টে দেখে অবাক তিনি। সেটা কিভাবে হয়েছে, কেন হয়েছে তার জন্য আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করছেন তিনি। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন। সোমবার আদালতে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দেশের শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ২০১৬ সালের নিয়োগ প্যানেলে থাকা অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাত আটটা নাগাদ এসএসসির ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, শিক্ষকদের মধ্যে মোট ‘দাগি’র সংখ্যা ১৮০৬। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি। দাগি হিসাবে যাদের নাম রয়েছে তাঁদের পাশে পরীক্ষার রোল নম্বর থাকলেও যে স্কুলে তাঁরা কর্মরত সেই স্কুলের নাম নেই। তালিকায় অনেক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্যদের তালিকা প্রকাশ  নিয়ে মুখ খুলতে চাননি এসএসসির আধিকারিকরা।

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ