তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত ঘোষের গাড়ির চালক তোলাবাজির অভিযোগে গ্রেফতার। ফেরার রয়েছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ(Sushanta Ghosh)। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিকে, বেলদার ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন সুশান্ত ঘোষের গাড়ির চালক। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে কাউন্সিলরের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে।ধৃত গাড়ি চালকের নাম সুজিত চৌধুরী(Sujit Chowdhury)।

রাজ্যে পালা বদলের পর ১২ নম্বর বোরো চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান সুশান্ত ঘোষ। এরপর বেশ কিছুদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তার মোবাইল ফোন বর্তমানে ‘সুইচড অফ’ রয়েছে।১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। কারণ ইতিমধ্যেই আনন্দপুর থানায় পলাতক কাউন্সিলর এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে।সম্প্রতি পূর্ব কলকাতার আনন্দপুর থানায় হকার্স কমিটির পক্ষ থেকে ১৩০ জন একটি অভিযোগ জমা দেন। সেই অভিযোগে বলা হয়েছে কাউন্সিলার সুশান্ত ঘোষ এবং তার সাতজন সাক্ষরেত দফায় দফায় তাদের কাছ থেকে ৩ কোটি টাকা তোলা আদায় করেছেন।

ওই অভিযোগে জানানো হয়েছে প্রতিটি দোকান ছয় লক্ষ টাকা করে বিক্রি হয়েছে দোকান বন্টন ও বিক্রির সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে তোলা আদায় করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাজারের নতুন টিন এবং শাটার লাগিয়ে ২০২৩ সালে ব্যবসায়ীদের দোকান বন্টন করার সময় এই বিপুল পরিমাণ টাকা দফায় দফায় আদায় করা হয়েছে। অভিযোগ কারীদের দাবি যে অতিরিক্ত টাকা দোকান বন্টন করতে গিয়ে নেওয়া হয়েছে সেই টাকা এখন ফেরত দিতে হবে। পুলিশ সূত্রে খবর শুধু কাউন্সিলর সুশান্ত ঘোষ নন তার পরিবারও পলাতক রয়েছে। এরই মধ্যে ওড়িশা সীমান্তে বেলদা(Belda) থেকে ধরা পড়েছে তাঁর গাড়ির চালক।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের