‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের এখন শোচনীয় অবস্থা। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে এইভাবে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। সোশ্যাল মিডিয়াতেও খেলা হবে লিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মন্ত্রী।

মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের মতো অবস্থা হয়েছে তৃণমূলের। এই ধরনের অবস্থা তৃণমূলের হওয়ারই ছিল। এই ঘটনা আরও ঘটবে। দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। তৃণমূলের একাংশ মনে করছে এই অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁর ডাকা বৈঠকে কেউ হাজির হচ্ছেন না।’

 

একসময় তৃণমূল কংগ্রেসের অতি-পরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল ‘খেলা হবে’। এই স্লোগানকেই হাতিয়ার করে এ দিন ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরেই তৃণমূলকে তাঁদের স্লোগান দিয়েই বিদ্ধ করলেন তিনি। 

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে রীতিমত ধস নামছে তৃণমূলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক নেতা। অনেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। একের পর এক নেতার ইস্তফার ধাক্কার পর বিধায়করাও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূলের অন্দরে ভাঙন ধরেছে তা স্পষ্ট।  সেই কথাই এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন তাপস রায়। দলের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন তিনি। খেলা হবে পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেননি মন্ত্রী। 

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী