জামিন পেয়েই বিধানসভায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাই জামিন পেয়েই বৃহস্পতিবার তিনি বিধানসভায় এসে  স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এদিন জীবনকৃষ্ণ স্পিকারের কাছে বিধায়ক হিসাবে কাজ করার অনুমতি চান। স্পিকারে কাছ থেকে অনুমতি পেয়ে জীবনকৃষ্ণ বিধানসভার দুটি স্থায়ী কমিটির বৈঠকে যোগদান করেন।

কোন রাজনৈতিক দলের বিধায়ক কি কারণে গ্রেফতার হয়েছে সেই বিষয় স্পিকারকে জানাতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি তিনি যখন জামিন পান সেটাও  জানাতে হয় স্পিকারকে। কিন্তু জীবনকৃষ্ণ যে ছাড়া পেয়েছেন তা এখন স্পিকারকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এদিন বিধানসভার স্পিকারকে তিনি  সুপ্রিম কোর্টের কাগজ দেখান।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘মিডিলম্যান’ ছিলেন জীবন কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে ছিল অভিযোগ উঠেছিল সিবিআই তল্লাশির সময় পুকুরে মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিলেন জীবন। সত্যিই কি তা করেছিলেন?  এই নিয়ে এদিন তৃণমূল বিধায়ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে,’বিষয়টি কোর্টের বিচারাধীন। এই নিয়ে মন্তব্য করতে চাই না। কোর্টের রায় যা হবে, মাথা পেতে নেব। বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে।‘

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত  ছিলেন জীবন কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে ১৩ মাস হতে চলল, জেলেই ছিলেন শাসক দলের বিধায়ক। অবশেষে  সুপ্রিম কোর্টের রায়দানের জেরে খানিক স্বস্তি পেয়েছেন জীবনকৃষ্ণ সাহা।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু