ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু SSKM হাসপাতালে

প্রায় ৬ মাসের জীবনযুদ্ধে হেরে গেলেন ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী মুজিবর ইসলাম মজুমদার। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৬ মাসের জীবনযুদ্ধে হেরে গেলেন ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী মুজিবর ইসলাম মজুমদার। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আক্রান্ত হয়েছিলেন। অভিযোগ ছিল বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। এবং মুজিবরকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও ৩জন তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছিলেন। গুরুতর আহত মুজিবরকে কলকাতায় নিয়ে এসে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর সঙ্গেই কলকাতায় আনা হয়েছিল অপর আক্রান্ত ছাত্রনেতা শুভঙ্কর মজুমদারকেও। কিন্তু শুভঙ্কর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফেরা হল না মুজিবরের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুজিবরের অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল। কিন্তু তাঁর রক্তে শর্করার পরিমান বেশি থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। ওষুধে সেটা কিছুটা কমলে গত ১৮ ডিসেম্বর তাঁকে ফের এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। এবং অস্ত্রোপচারও হয়। তবে শেষরক্ষা হল না, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কর্মী মুজিবর ইসলাম মজুমদারের। যদিও এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ত্রিপুরায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মুজিবরের বাড়িতে হামলা চালিয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপি। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে দাবি তৃণমূলের। এরমধ্যেই মৃত্যু হল মুজিবরের। উল্লেখ্য, বুধবারই একাধিক দাবিতে ত্রিপুরায় রাজভবন অভিযান কর্মসূচি তৃণমূলের।

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে