‘ভুল করেছিলাম’, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নিয়ে স্বীকারোক্তি রাজীবের 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ ভাইফোঁটা। আর প্রতিবারের মত এবারেও দলীয় নেতাদের ডেকে কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বাড়িতে এখন পর্যন্ত  ফোঁটা নিতে এসেছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস,  ফিরহাদ হাকিম, জাভেদ খান, রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ফোঁটা নিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, ‘দিদির এই যে ভাইফোঁটা, এর কোনও তুলনা নেই।  প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি।‘

শুধু তাই নয় রাজীব আরও জানান, ‘ আমার জীবনে কয়েকটা মাস দুর্ঘটনা ঘটেছিল। সেইজন্য আমি ক্ষমা চেয়েছি বারবার। নিজের ভুলটা বুঝতে পেরে সঠিক পথে চলতে পারাটাই হল আসল পরিচয়।‘ বলা বাহুল্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মাত্র ৯ মাস ছিলেন তিনি গেরুয়া শিবিরে। এরপর ত্রিপুরার আগরতলায় এক সভায় অভিষেকের হাত থেকে   ফের তৃণমূলের পতাকা তুলে নেন রাজীব। আর এই দলবদল নিয়ে বারবার প্রশ্নের মুখে তাঁকে পড়তে হয়েছিল।

এদিন মুখ্যমন্ত্রীর কাছ থেকে  ভাইফোঁটা নিয়ে রাজীব স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘এখন মেদিনীপুরের উপনির্বাচনের দায়িত্বে রয়েছি। দল যখন যেখানে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করব। দিদি যেমনটা বলবেন তেমনটাই করব।‘ অন্যদিকে ভাইফোঁটার দিন খোঁজ মেজাজে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে