দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি : একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। কলকাতায় এই দিনটি প্রতিবছর পালন করে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এই সমাবেশে অংশ নেন। একেক জন একেক সাজে সজ্জিত হয়ে হাজির থাকেন এই সমাবেশে। এই সমাবেশের আগে নেতা কর্মীরা নিজেদের মতো করে এই সমেবেশে প্রচার করে থাকেন। রাজ্যের কোনায় কোনায় প্রচার অনুষ্ঠান চলছে। দলনেত্রীর ভক্তরাও বাদ যায় কেন? তাঁরাও নিজেদের মতো করে প্রচার কাজ চালাচ্ছেন।

ট্রেনে মধ্য়ে হকারি করার পাশাপাশি প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমোর একনিষ্ঠ ভক্ত হুগলির ভাই দাস। জানা গিয়েছে, ট্রেনে হকারি করেন ভাই দাস। সেই চলন্ত ট্রেনে হকারির সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারের কাজও করছেন তিনি। ২১ জুলাই-প প্ল্যাকার্ড লাগিয়ে সমাবেশের কাজ করেন। সাধারণ মানুষকে ধর্মতলায় সভায় যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন। জুলাই মাস পড়তেই কেয়কদিন পর থেকে এই প্রচার কাজ শুরু করেছেন তিনি। সমাবেশের আগের দিন রবিবার পর্যন্ত এই প্রচার তিনি করবেন।

সূত্রের খবর এই ভাই দাস হুগলির বাসিন্দা। দলনেত্রীর একনিষ্ঠ ভক্ত সে। কারণ দলনেত্রীকে নিয়ে বইও লিখেছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, তিনি দিদির ভক্ত। দিদিকে শ্রদ্ধা কতরেন। তাই নিজে থেকেই এই প্রচারের কাজ করছেন। প্রতিবছর এই প্রচার করে আসছেন তিনি। হাওড়া, তারকেশ্বর, শেওড়াফুলি, পাণ্ডুয়া থেকে ব্যান্ডেল সর্বত্র শহিদ স্মরেণে প্রচার করেন। ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে যেসকল মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই পালন করা হয় এই শহীদ দিবস।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার