বিধায়কদের ভুলের দায়িত্ব নেবে না দল, সাফ জানিয়ে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

বুধবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পরেই অবশ্য বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ কাণ্ডে (SSC SCAM) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিতে দলের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে। নতুন করে যাতে অস্বস্তিতে না পড়তে হয়, তার জন্য বুধবার তৃণমূল কংগ্রেস বিধায়কদের (TMC Mla) সতর্ক করলেন সুব্রত বক্সি (Subrata Bakshi), ফিরহাদ হাকিমরা (Firhad Hakim)। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘শৌখিন জীবনযাপন থেকে বিরত থাকতে হবে। কোনও বিতর্কে জড়ানো যাবে না। ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ নিজের স্বার্থ চরিতার্থ করেন, সে ক্ষেত্রে দল তাঁর অপকর্মের দায়ভার নেবে না। কোনও ভুল করলে সেই দায় ওই বিধায়ককেই নিতে হবে।’

বুধবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন (State Assembly Session)। প্রথম দিন শোকপ্রস্তাবের পরেই অবশ্য বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পরে নৌসের আলি কক্ষে তৃণমূল বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। শাসকদলের বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে,  বিধানসভা অধিবেশনের প্রতিদিন হাজিরা দিতে হবে। কোনও জরুরি কাজ ছাড়া বিধানসভা চলাকালীন কলকাতা ছেড়ে যাওয়া যাবে না। কোনও বিধায়ক শহর ছাড়লে আগেভাগে পরিষদীয় দলকে জানাতে হবে। বিশেষ অধিবেশনে কমপক্ষে ছয় থেকে সাতটি বিল আনা হবে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক।’

ওই বৈঠকে উপস্থিত এক তৃণমূল বিধায়কের কথায়, ‘‘আমাদের অনেক নেতাই দলের পদ ব্যবহার করে বৈভবশালী জীবনযাপন করছেন। এতে জনমানসে বিরূপ ভাবমূর্তি তৈরি হচ্ছে। দল এ সব বরদাস্ত করতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার