পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভোট শেষ হওয়ার পর থেকেই দফায় দফায় স্ট্রংরুমে কারচুপির অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের থেকে শুরু করে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ পেয়ে বৃষ্টি মাথায় করে গতকাল রাতে স্ট্রংরুমের বাইরে হাজির হয়েছিলেন। সেখানে দলের নেতা–নেত্রীদের দিয়ে নিরাপত্তা কঠোর করে ফিরে যান তিনি। আর আজ, শুক্রবার খবর মিলেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পোলিং এজেন্টের নিয়ে বৈঠক করতে চলেছেন। আর সেখানে অবশ্যই মূল ইস্যু হয়ে উঠবে স্ট্রংরুমে কারচুপির নানা তথ্য নিয়ে আলোচনা।

এদিকে দ্বিতীয় দফার ভোটের পরই স্ট্রংরুমে নজরদারি নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে। পথে বসে থাকতে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজাকে। নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করা হয়। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। তার সঙ্গে নানা নিয়মও সামনে আনা হয়। এবার গণনাকেন্দ্রের পাহারায় পোলিং এজেন্টদের ভূমিকা কেমন হবে?‌ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই বৈঠক ডাকলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে নাগাদ এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি।

অন্যদিকে বুথফেরত সমীক্ষায় ভরসা রাখছে না তৃণমূল কংগ্রেস। কারণ সারাবছর কাজ এবং মানুষের পাশে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তার উপর এসআইআর করে বাংলার মানুষকে যে হেনস্থার মুখে ফেলা হয়েছিল তাতে ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের। তখন এইসব মানুষের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং সেই ডিভিডেন্ড ঘরে আসবে বলেই মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এই বিষয়গুলিকে মাথায় রেখেই গণনার শেষমূহূর্ত পর্যন্ত মাটি কামড়ে লড়াই চালিয়ে যাওয়া বার্তা দিতে পারেন অভিষেক। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত করে ফেলা হয়েছে। তাঁদের ঠান্ডা মাথায় পুরো গণনাপ্রক্রিয়ায় নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে শনিবারের বৈঠকে বলে সূত্রের খবর।

এছাড়া বারবার অভিযোগ ওঠায় তৃণমূলের পক্ষ থেকে স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজর রাখতে হবে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত চালাতে হবে নজরদারি, বাইরে বেরনোর প্রয়োজন পড়লে বিকল্প এজেন্টদের তৈরি থাকতে হবে গণনাকেন্দ্রে। গণনা চলাকালীন সেখানে সন্দেহজনক কাউকে নজরে এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথা গতকালই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায়। বৃহস্পতিবার কারচুপির আশঙ্কায় কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাখাওয়াত মেমোরিয়ালে টানা ৪ ঘণ্টা পাহারায় ছিলেন তৃণমূলনেত্রী। এবার জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা