চাকরিহারাদের নিয়ে বিরোধীদের ষড়যন্ত্রের প্রতিবাদে পথে নেমে গর্জে উঠলেন তৃণমূলের ছাত্র- যুবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিহারাদের নিয়ে বিরোধীদের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার প্রতিবাদ মিছিলে পা মেলালো তৃণমূলের ছাত্র যুব সংগঠন। কলেজস্ট্রিট থেকে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। মিছিলের শেষে সভা মঞ্চ থেকে বিরোধীদল বাম ও বিজেপিকে রাজনৈতিক নিশানা করেন ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে যাদবপুরে সাংসদ সায়নী ঘোষরা(MP Sayani Ghosh)। দলের রাজ্য সভাপতি নির্দেশে বুধবার এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। মিছিলে প্রথম শাড়ির ছাত্র যুব নেতারা উপস্থিত ছিল। মিছিলের সামনে ছিল বড় ব্যানার। মিছিলে কলকাতার পাশাপাশি হাওড়া থেকে একটি বড় জমায়েত অংশগ্রহণ করেছিল। মিছিলে পা মিলিয়ে ছিলেন হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র।

মাত্র একদিনের নোটিশে এই বিশাল ছাত্র যুব প্রতিবাদ মিছিলে প্রচুর ভিড় হওয়ায় নেতৃত্বরা সাধুবাদ জানিয়েছেন সকলকে। মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কু বলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়(MP Avijit Gangopadhay) এবং রাজ্যসভার সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য(MP Bikas Ranjan Bhatatcharya) দুজনে মিলে রাজ্যের হাজার হাজার চাকুরীরত শিক্ষক শিক্ষিকাদের পথে বসিয়েছেন। যাদবপুরে সাংসদ সায়নী ঘোষ বলেন আরজি করের সময় সারা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। এরপর নির্বাচনের আগে সন্দেশখালি(Sandeshkhali) সময় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ভুল ধারণা তৈরি চেষ্টা হয়েছিল। এবার শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলা চক্রান্ত হচ্ছে। বিজেপি এবং সিপিএম বারবার টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্র যুবদের সজাগ হতে হবে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে। চাকরি হারাদের প্রতি সকলেরই সমবেদনা রয়েছে।

কিন্তু আইনি পথে না গিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে তা প্রতিরোধ করার জন্য ছাত্র যুবদের এগিয়ে আসার ডাক দেন তৃণমূলের ছাত্র যুব নেতারা। বুধবার দীর্ঘ এই মিছিলে ছাত্র যুব রা স্বতঃস্ফূর্তভাবে পথে নেমে এটাই বুঝিয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন তা প্রতিরোধ করবে আগামী প্রজন্ম। যদিও ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বৃহস্পতিবার দিন শিয়ালদা থেকে মহা মিছিলে ডাক দিয়েছেন এবং শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন(SSC Bhavan) চলো কর্মসূচি নিয়েছেন। ইতিমধ্যে তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তাদের এই কর্মসূচিতে কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যেন উপস্থিত না থাকেন। তারা সমাজের বিশিষ্ট মেয়েদের এবং সাধারণ নাগরিকদের এই মিছিলে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?