ত্রিপুরা মডেলেই পুরভোট হোক! সোশ্যাল মিডিয়ায় খোঁচা তৃণমূল কর্মীদের

আপাত নিরীহ একটি পোস্টেই লুকিয়ে আছে বিজেপির প্রতি তীব্র কটাক্ষ। কারণ ভয় ও সন্ত্রাসের আবহ তৈরি করে ত্রিপুরায় ভোটের আগে বিরোধীদের দমিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার রাজধানী আগরতলা পুরনিগম-সহ অন্যান্য পুরসভায় ভোট হবে আগামী ২৫ নভেম্বর। এর কয়েকদিন আগেই আগরতলায় গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গ তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। যা নিয়ে উত্তপ্ত আগরতলা। তৃণমূল নেতৃত্বের দাবি, সন্ত্রাসের আবহ তৈরি করতেই ভোটের কয়েকদিন আগেই এই ঘটনা। পাশাপাশি বিজেপির দাবি, এটা তৃণমূলের দেখানো পথ। যা নিয়ে জমে গিয়েছে রাজনৈতিক তরজা। আরও একটি তরজা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি পোস্ট বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। বিশেষ করে জোড়াফুল শিবিরের সমর্থকরাই একটি মিম ছড়িয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। তাতে প্রশ্ন তোলা হয়েছে, ‘ত্রিপুরা মডেলে পৌরভোট হোক বাংলায়! আপনার মতামত কি?’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আপাত নিরীহ একটি পোস্টেই লুকিয়ে আছে বিজেপির প্রতি তীব্র কটাক্ষ। কারণ ভয় ও সন্ত্রাসের আবহ তৈরি করে ত্রিপুরায় ভোটের আগে বিরোধীদের দমিয়ে দিতে চাইছে বিপ্লব দেবের বিজেপি। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে প্রতিদিন নিয়ম করে। বাংলায় পুরভোটে এরই পাল্টা দিতে চেয়ে তৃণমূলের এই পোস্ট। একাংশের দাবি, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিজেপির প্রকৃত মুখোশ খুলে দেওয়ার জন্যই এই ধরণের মিম ছড়িয়ে দিচ্ছে তৃণমূল আইটি সেল।

প্রসঙ্গত, ত্রিপুরায় তৃণমূলের যাত্রা শুরুর ঘোষণার পর থেকেই একের পর এক হামলা ধেয়ে আসছে জোড়াফুল শিবিরে। কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক মামলা দায়ের করা হয়। যদিও বাংলার শাসকদলের দাবি, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরপর তৃণমূলের টিকিটে মনোনয়ন জমা দেওয়া পুরভোটের প্রার্থীর বাড়িতেও হামলা হয়। যা নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার সোশ্যাল মিডিয়াতেও বিজেপির ওপর চাপ বাড়াল তৃণমূল।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে