বীরভূমের কোর কমিটির সদস্যদের শনিবার কলকাতায় তলব সুব্রত বক্সির

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার ৯ সদস্যের কোর কমিটিকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। ১৪ জুন কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করা হয়েছে। দক্ষিণ কলকাতার ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির(State President Subrata Bakshi) কার্যালয়ে বীরভূমের কোর কমিটির সদস্যদের ডাকা হয়েছে। ঐদিন দলের রাজ্য সভাপতি দক্ষিণ কলকাতার কার্যালয়ে একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠক রয়েছে। তার মাঝেই বীরভূমের কোর কমিটির সদস্যদের সঙ্গে সুব্রত বক্সী কথা বলবেন। এদিকে ১৪ জুন সিউড়িতে বীরভূমের কোর কমিটির পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতায় ডাক পড়ায় আগামী একুশে জুন সিউড়িতে কোর কমিটির পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলার তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়(Ashis Bandopadhay)।

অনুব্রত মণ্ডল সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর বীরভূমের কোর কমিটির ক্ষমতা বাড়ানো হয়। গত ১৬ মে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা পার্সন্দের নাম ঘোষণা করা হয়। তাতে দেখা যায় বীরভূম জেলা সভাপতি পদ নেই। অর্থাৎ ঐ পদেই ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে কোর কমিটির ৯ সদস্যের মধ্যে অনুব্রত মণ্ডল কে রাখা হয়েছে। এছাড়া কমিটিতে আছে অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, কাজল শেখ, চন্দনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ ,আশীষ বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূম তৃণমূলের চেয়ারপারসন পদে স্থলাভিষিক্ত হয়েছেন আশীষ বন্দ্যোপাধ্যায়।

১৪ জুন কলকাতায় কোর কমিটির সকল সদস্যদের ডাকা হয়েছে। সম্ভবত প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল কি কলকাতায় যাচ্ছেন। কিন্তু তা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। তবে ডাকের তালিকায় তার নামও রয়েছে। ঐদিন সুব্রত বক্সির অফিসে উত্তর কলকাতার কোর কমিটিকে ও ডাকা হয়েছে। সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে সংগঠনের যেখানে যা মেরামতির প্রয়োজন তা গুরুত্ব সহকারে করার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির