তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে দক্ষিণবঙ্গের কেন্দ্রগুলিতে নিজেদের ভোট বাক্সের ভোট ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই সর্বশক্তি নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলে। এছাড়া দলীয় অফিসে বসে প্রতিনিয়ত ব্লক স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যাচ্ছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কাউকে নির্দেশ কাউকে বা বড় দাদা হিসেবে অনুরোধের মাধ্যমে ভোটের ময়দানে নামাচ্ছেন তিনি। লোকসভার ভোটের প্রচার শুরু হওয়ার পর থেকে জেলা ভিত্তিক নেতা কর্মীদের একাংশে নিষ্ক্রিয় থাকার অভিযোগ পান সুব্রত বক্সি(Subrata Bakshi)।

এরপরই দক্ষিণ কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের(Priyonath Mallick Road) দলীয় অফিস থেকে জেলা নেতাদের তালিকা হাতে নিয়ে বসে পড়েন সুব্রত বাবু। একের পর এক ব্লক স্তরের নেতাদের ফোন করতে থাকেন তিনি। বিভিন্ন জনের জমে থাকা অভিমান অভিযোগ মন দিয়ে শোনেন তিনি। অনেক নেতাই গত পঞ্চায়েত নির্বাচনের পর তাদের মনে জমে থাকা অভিমান টেলিফোনের অপর প্রান্ত থেকে শোনাতে থাকেন সুব্রত বক্সিকে । রাজ্য সভাপতিকে অনেক নিষ্ক্রিয় থাকা নেতারা বর্তমান ক্ষমতা সম্পন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে শোনা যায়। সবার সব অভিযোগ মন দিয়ে শোনেন রাজ্য সভাপতি। সুবক্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে সুব্রত বক্সির। নিষ্ক্রিয় হয়ে যাওয়া নেতাদের সমস্ত অভিমান এবং অভিযোগ মন দিয়ে শোনার পর সুব্রত বক্সির একটি নির্দেশ দলের স্বার্থে সবকিছু ভুলে ভোটের কাজে নামতে হবে। দল যাকে প্রার্থী করেছে তাকে জেতাতে মন দিয়ে কাজ করতে হবে । কোন মনোমালিন্যতা থাকলে ভোটের পর তা মেটানো হবে। গতবারের তুলনায় ভোটের মার্জিন ব্লক এবং এলাকাভিত্তিক বাড়াতে হবে।

এক্ষেত্রে কোন অজুহাত, অভিমান বা যুক্তি গ্রাহ্য হবে না। একসময় তৃণমূল কংগ্রেসের এই সব কাজ সামলাতেন সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি ও মুকুল রায়। কিন্তু অপর দুজন বর্তমানে না থাকায় এখন সুব্রত বক্সি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ভরসার জায়গা। ১৯৯৮ সাল থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কখনো দলের কাছে কোন দাবি ছিল না তার। মুখ বুঝে কাজ করেন। তার রেগে যাওয়া নিয়ে অভিযোগ থাকলেও তার বিশ্বস্ততায় আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন ছেদ পড়ে নি। দলের অন্যান্য নেতারা মনে করেন, সুব্রত বক্সী দলের পুরনো চাল। তাই ভোট ময়দানে ভাতে তিনি বাড়বেন।

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর