কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শনিবার কলকাতায় ফের মিছিলের পরিকল্পনা করেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। তবে কলকাতা পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠনটি। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করা হলে, ছুটির দিনেও বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শনিবার দুপুর ৩টা নাগাদ মামলার শুনানি হওয়ার কথা।

টিএমসিপি সূত্রে দাবি, গত ২৩ জুলাই কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, শনিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালি মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। শিক্ষায় দুর্নীতি, নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোেচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের আবহ শুক্রবার কলকাতাতেও দেখা যায়। সিজেপি-র পাশাপাশি বাম ছাত্র সংগঠনগুলিও শহরে মিছিল করে। ধর্মতলা এলাকায় সেই মিছিলকে ঘিরে উত্তেজনা ও অশান্তির অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

এদিকে শুক্রবারের ঘটনার জেরে পুলিশের উপর হামলার চেষ্টা এবং সাংবাদিকদের নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই সাতটি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। অভিযোগ, ধৃত বা চিহ্নিতদের অনেকেরই ছাত্র আন্দোলন বা নিট প্রশ্নফাঁস ইস্যুর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সদ্য কার্যকর হওয়া গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে। কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতেই শনিবারের মিছিলের অনুমতি চেয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাজনৈতিক মহলের।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা