বিজেপি–অমিত শাহের বিরুদ্ধে পাল্টা ‘‌চার্জশিট’‌ তৃণমূলের, ঠাসা অভিযোগেই কড়া জবাব

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার বিজেপি এবং অমিত শাহের বিরুদ্ধে পাল্টা চার্জশিট জনগণের সামনে পেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট সামনে আনতে চলেছেন। তারই পাল্টা জবাব দেবে তৃণমূলও।

এদিকে তৃণমূল কংগ্রেসের চার্জশিটের ছত্রে ছত্রে বাংলাকে বঞ্চনা ও অত্যাচারের তথ্যপ্রমাণ তুলে ধরা হবে। ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, আবাস যোজনার টাকা আটকে রাখা, জল জীবন মিশনের টাকা না দেওয়া, স্বাস্থ্য মিশনের টাকা বকেয়া রাখা, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে রাখা–সহ গ্রামীণ মানুষের উপর একাধিক বঞ্চনার অভিযোগ তুলে ধরা হবে চার্জশিটের মাধ্যমে। অমিত শাহ যে চার্জশিট পেশ করতে চলেছেন সেটা আগেই জানতে পেরে গিয়েছিল তৃণমূল নেতৃত্ব। তাই পাল্টা জবাব তৈরি করা হয়েছে। এই চার্জশিট বাংলার মানুষের সামনে তুলে আনা–সহ দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে সূত্রের খবর।

অন্যদিকে বাংলার প্রতি কেন্দ্রীয় বাজেটে তেমন কোনও বরাদ না করা, ডবল ইঞ্জিন রাজ্যগুলির বাস্তব পরিস্থিতি, মহিলাদের উপর নির্যাতন, মিথ্যের বেসাতি–সহ নানা তথ্য তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। বাংলার উপর কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচারের কথাও তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেসব মিথ্যে কথা বলেছেন সেগুলিও সামনে নিয়ে আসা হচ্ছে। বাংলার মানুষের থেকে ভোট নিয়ে তাঁদেরকেই বারবার লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করার অভিযোগও থাকছে এই চার্জশিটে।

এছাড়া এসআইআর নিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার অভিযোগও রাখা হয়েছে। তার সঙ্গে বিভাজনের রাজনীতি, ধর্মের মেরুকরণ এবং অনুপ্রবেশের ইস্যুতেও বিজেপি এবং অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে হিন্দু–মুসলিমের মধ্যে বিভাজন করা, পহেলগাঁও–পাঠানকোট–উরিতে অনুপ্রবেশ এবং তার জেরে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মৃত্যুমিছিল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ত্রিপুরা, অসম থেকে রোহিঙ্গা এবং সন্ত্রাসবাদীদের প্রবেশ ঠেকানো না যাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছে তৃণমূল। এমনকী খোদ নয়াদিল্লিতে বিস্ফোরণ ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র