সামনে লোকসভা ভোট, জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট। তার আগে দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। সেইমতো জানুয়ারি মাস ধরে দলীয় কর্মীদের একাধিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি লিখিতভাবে জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরের কর্মীদের কী কী কর্মসূচি পালন করতে হবে, সেবিষয়ে জানিয়ে দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি এলাকায় তৃণমূলের কর্মীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালন করতে হবে। জেলা, ব্লক ও ওয়ার্ড স্তরে বুথ কর্মীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

দলের তরফে প্রতিটি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, পয়লা থেকে ৭ জানুয়ারি দলীয় পতাকা উত্তোলন করে মনীষীদের ছবিতে মাল্যদান করতে হবে। পাশাপাশি হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্পের প্রচার করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু আগামী ১২ জানুয়ারি স্বামীজি জন্মদিন, তাই সেদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করতে হবে। সেইসঙ্গে আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করতে হবে বিভিন্ন এলাকায়। একই সঙ্গে আগামী মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। লোকসভা ভোটে পুরোদমে প্রচার শুরুর আগে জনসংযোগ কর্মসূচি যাতে বজায় থাকে, সেজন্য জানুয়ারি মাস ধরে এই সব সামজিক ও কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা