অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শর্ট ফিল্ম টিএমসিপি’র

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের রাজনৈতিক লড়াই নিয়ে হয়েছে এই ছবি। ছবিতে নন্দীগ্রামে নির্বাচনের সময়কেও ধরা হয়েছে।  মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চরিত্রও রয়েছে এই ছবিতে।

তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদকে নিয়ে যে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করা হয়েছে, সেই ছবিটি পরিচালনা করছেন প্রান্তিক চক্রবর্তী। জোড়াফুল শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার জনপ্রিয়তা সবচেয়ে বেশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  রাজনৈতিক লড়াইয়ের ঝলক রয়েছে।

দীর্ঘ ৩৪ বছরের সিপিআইএম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সাল রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার পালাবদলের পর সে বছরই রাজনীতির ময়দানে ‘অভিষেক’ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের যুবশাখার নেতা হিসেবে রাজনৈতির যাত্রা শুরু করেন তৃণমূল কংগ্রেসের বর্তমান সেকেন্ড ইন কম্যান্ড। সেই সময় ‘তৃণমূল যুবা’ নামে একটি যুব শাখা তৈরি হয়। তার প্রধান হিসেবে দায়িত্ব নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭ সালের ৭ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা। ছেলেবেলায় পড়াশোনা প্রথমে নব নালন্দা হাইস্কুলে। পরে কলকাতার এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হন তিনি। সেখান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হন। এরপর ২০০৯ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাশ করেন অভিষেক। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কলকাতায় ফিরিয়ে আনেন।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান