গঙ্গাসাগরে কোভিড ঠেকাতে বাবুঘাটে জ্বর দেখলেই টেস্ট

গঙ্গাসাগর মেলার মাধ্যমে যাতে কোভিড ছড়িয়ে না পড়ে তার জন্য মেলায় আসার পথেই কোভিড টেস্টের ব্যবস্থা করছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে আবারও বাড়ছে কোভিডের(Covid) দাপট। হচ্ছে মৃত্যুর মতো ঘটনাও। তাই সময় থাকতে থাকতেই গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) নিয়ে সতর্ক পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মেলার মাধ্যমে যাতে কোভিড ছড়িয়ে না পড়ে তার জন্য মেলায় আসার পথেই কোভিড টেস্টের(Covid Test) ব্যবস্থা করছে রাজ্য সরকার। মেলায় আগত দর্শনার্থীদের জ্বর দেখলেই কোভিড টেস্ট করানো হবে এবং তা বাধ্যতামূলক ভাবেই করানো হবে। এর জন্য কলকাতার(Kolkata) বাবুঘাটে(Babughat) যেমন টেস্টের ব্যবস্থা রাখা হবে তেমনি, শিয়ালদা স্টেশন, কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন, ৮ নম্বর লটেও ব্যবস্থা থাকবে। এই সব জায়গায় অস্থায়ী শিবির খুলে কোভিড টেস্ট করানোর ব্যবস্থা রাখছে রাজ্য সরকার।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলায় আসা দর্শনার্থীদের জ্বর দেখলেই কোভিড টেস্ট করানো হবে। যিনি করাতে চাইবেন না, তাঁকে মেলায় যাওয়ার ছাড়পত্রও দেওয়া হবে না। বাবুঘাটে অস্থায়ী শিবিরে থাকবে টেস্টের ব্যবস্থায়। এমনকী, বেড আলাদা করে রাখা হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রয়োজনে রোগীকে পাঠিয়ে দেওয়া হবে হাসপাতালে। এই বছর ১৫ জানুয়ারি হবে মকরস্নান। প্রতিছর এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম। বিভিন্ন রাজ্য থেকে দর্শনার্থী এসে থাকেন কলকাতার বাবুঘাটে, অস্থায়ী শিবিরে। তাই সেখানেই পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। পরীক্ষা করা না হলে মেলার মাধ্যমে কোভিড ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা শহরে এখন কোভিড পরিস্থিতি উদ্বেজজনক নয়। কিন্তু গঙ্গাসাগরের সময়ে ভিন রাজ্য থেকে বহু মানুষ আসেন। সেকারণেই বাবুঘাটে থাকবে কোভিড টেস্টের ব্যবস্থা। যাতে সেখান থেকে শহরে বা রাজ্যে কোভিড না ছড়িয়ে পড়ে।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তিন দালাল

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি