নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  বিকাশ ভবনে হানা সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই বিকাশ ভবনে হানা দিল সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর বুধবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য সিবিআই আধিকারিকদের একটি দল বিকাশ ভবনে এসেছে।  তবে এই প্রথম নয় এরআগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য বিকাশ ভবনে এসেছিলেন। আর সেই সময় একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই।

সম্প্রতি  নিয়োগ দুর্নীতি  মামলায় বেশ কয়েকজনকে জেরা  করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই জিজ্ঞাসাবাদের সময়  সিবিআইয়ের হাতে এসেছে বেশ কিছু নতুন তথ্য। আর সেই তথ্যের ভিত্তিতে সিবিআইয়ের আধিকারিকদের দল বিকাশ ভবনে হানা দেয়। সুত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য এদিন কেন্দ্রীয় সংস্থা   বিকাশ ভবনের পাঁচ তলার সেই সিল করা গুদামে তল্লাশি চালিয়েছে ।  বলা বাহুল্য,  এই গুদামটিতে মূলত শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখা হত। যা ২০২২ সালে ২৩ ডিসেম্বর থেকে সিল করে দেয় সিবিআই।

সুত্রের খবর, এদিন তল্লাশির পাশাপাশি বিকাশ ভবনের বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ২০২৩ সালে শেষবার নিয়োগ মামলা তদন্তের জন্য  বিকাশ ভবনের ছয় তলায়  তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই।  সেবার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাঁরা সংগ্রহ করেছিল।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির