বসন্ত পঞ্চমীর সকালেই ‘তোমায় গান শোনাব’ নিয়ে শ্রোতাদের কাছে হাজির মন্ত্রী ইন্দ্রনীল সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ব্যস্ত মন্ত্রী তিনি। সেই সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহচরও। রাজনৈতিক ও প্রশাসনিক কাজের জন্য দম ফেলার ফুসরৎটুকু পাওয়া ভীষণ মুশকিল। তবু তার মধ্যেও গানের চর্চা চালিয়ে যাচ্ছেন ইন্দ্রনীল সেন। রবিবার (২  ফেব্রুয়ারি) সকালে সরস্বতী পুজোর দিনেই ইউটিউবে নিজের কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘তোমায় গান শোনাব’ রিলিজ করেছেন মন্ত্রী মশায়। আর তাঁর দরাজ কণ্ঠের গান শুনে মুগ্ধ রবীন্দ্রসঙ্গীতের ভক্তরা।

নব্বইয়ের দশকে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমেই পেশাদার শিল্পী হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল ইন্দ্রনীল সেনের। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি পুরনো দিনের আধুনিক গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন। পুরানো দিনের আধুনিক বাংলা গান নিয়ে তাঁর ‘দূরের বলাকা’ ঝড় তুলেছিল। ওই অ্যালবামে ইন্দ্রনীল সেনের গাওয়া ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ কিংবা ‘ওই যে আকাশের গায়ে’ নতুন প্রজন্মকে ফের বাংলা গান শোনার ক্ষেত্রে উৎসাহ জুগিয়েছিল। সেবার প্রতিটি পুজোমণ্ডপে দিনরাত বেজেছিল ‘দূরের বলাকা’র অ্যালবামের গান। তবে আধুনিক গান গেয়ে খ্যাতির চূড়ায় পৌঁছলেও রবীন্দ্র সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এক সময়ে চুটিয়ে গানের জলসায় হাজির ইদানীং কাজের চাপে কানায় কানায় ভরা অডিটোরিয়ামে আর গান গাওয়া হয়ে ওঠে না রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর। একাধিক দফতর, দলের কাজ— সব সামলে উঠতে উঠতেই দিন ফুরিয়ে যায়। মঞ্চে গান গাইতে না পারা খানিকটা হলেও পীড়া দেয় রাজনেতা-গায়ক ইন্দ্রনীল সেনকে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে সেই কথাটা অকপটে স্বীকারও করে নিয়েছিলেন। খানিকটা আপশোষ মেশানো কণ্ঠে বলেছিলেন, ‘সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে খুব মিস করি ওই দিনগুলো। কিন্তু এখন জীবনের অগ্রাধিকার বদলে গিয়েছে।’ সঙ্গীতমেলা কিংবা রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ (পড়ুন আবদার) মেনে খালি গলায় গাইতে হয় ফরমায়েশি গান। গানের প্রতি দায়বদ্ধতা থেকেই ফের নয়া গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী।

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা